‘সংসদ ভবনস্থ মেডিকেলে আধুনিক চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে’

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১০:৪৮ পিএম

সংসদ ভবনস্থ মেডিকেল সেন্টার সংস্কার করায় উন্নত পরিবেশে চিকিৎসকরা আধুনিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, এ সেন্টারে এখন চিকিৎসকরা নির্বিঘ্নে কোভিড স্যাম্পল সংগ্রহ ও কোভিড ভ্যাকসিন প্রদান কার্যক্রম আরও সুষ্ঠুভাবে সম্পন্নও করতে পারবেন।

ড. শিরীন শারমিন চৌধুরী শুক্রবার (২২ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংস্কারকৃত মেডিকেল সেন্টার ও এলডি হলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এর আগে তিনি জাতীয় সংসদ ভবনস্থ সংস্কারকৃত মেডিকেল সেন্টার এবং এলডি হল পরিদর্শন করেন।

আরও পড়ুন: সড়কে শৃঙ্খলা আনাই বড় চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম,আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও মাহাবুব আরা বেগম গিনি এবং পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক আজ শনিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এই বৈঠকে সংসদ সদস্যদের আবাসন, চিকিৎসা...
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিছুক্ষণ আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছেছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ সময় সংসদ ভবন এলাকা ঘিরে কিছু নির্দেশনা অনুসরণ করতে বলেছে...
শেখ হাসিনার সরকারের পতনের দিন জাতীয় সংসদ ভবনে ভাঙচুরসহ বিভিন্ন দাপ্তরিক ও ব্যক্তিগত আনুমানিক ৯০ লাখ টাকা হারিয়ে গেছে। এছাড়া সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখা থেকে বিভিন্ন ধরনের মালামালও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর