বাংলাদেশকে সিনোফার্মের দুই লাখ ডোজ টিকা দিল রেড ক্রিসেন্ট

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১২:৩৭ পিএম

চায়না রেডক্রস সোসাইটি থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে দেওয়া ২ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে এই টিকা হস্তান্তর করা হয়, গত ২৬ অক্টোবর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে উপহার হিসেবে সিনোফার্মের ২ লাখ ডোজ করোনা টিকা দেয় চায়না রেড ক্রস।

রেড ক্রিসেন্টের সূত্রে জানা গেছে, চায়না রেড ক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে সিনোফার্মের আরও দুই লাখ টিকা বাংলাদেশে আসে। যেটি পরবর্তীতে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হল আজ।

রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা জানান, সিনোফার্মের ২ লাখ টিকা চীন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ২৬ অক্টোবর। রেড ক্রিসেন্ট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন।

রেড ক্রিসেন্ট আরও জানায়, বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চলমান কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা প্রদান করছে সংস্থাটি। দেশের টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে পর্যায়ক্রমে কাজ করছে সোসাইটির প্রায় ১৫ হাজার দক্ষ স্বেচ্ছাসেবক।


একাত্তর/এআর

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর