সিএনজিচালিত বাসে স্টিকার লাগিয়ে দেবে বিআরটিএ

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১১:০৫ পিএম

সিএনজিচালিত বাস ও মিনিবাসে স্টিকার লাগিয়ে দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার বিকেলে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে বলেন, আমরা আলাদা স্টিকার লাগিয়ে দেব, যাতে অভিযান চালাতে সমস্যা না হয়। সিএনজিচালিত বাস ও মিনিবাস চিহ্নিত করতে মালিকদের কাছে তথ্য চাওয়া হয়েছে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, বাস ও মিনিবাসের মালিকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর অনুসন্ধানে নামবে বিআরটিএ। তারপর স্টিকার লাগানো হবে। এসব কার্যক্রম সম্পন্ন হবে দ্রুত সময়ের মধ্যে। 

ডিজেলের দাম বেড়ে যাওয়ায় মালিকদের দাবির প্রেক্ষিতে বাসের ভাড়া বাড়িয়েছে বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে, ডিজেলচালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর করা যাবে। তবে সিএনজিচালিত বাস-মিনিবাসে তা কার্যকর করা যাবে না। 

আরও পড়ুন: মোবাইল ডেটার মেয়াদে আসছে নতুন নিয়ম

তবে কী পরিমাণ বাস ও মিনিবাস সিএনজিতে চলে, সেই হিসাব বিআরটিএর কাছে নেই। এ নিয়ে মঙ্গলবারের জরুরি বৈঠকে ক্ষোভ জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ। তিনি বলেন, এসব তথ্য বিআরটিএ সরবরাহ করতে পারছে না। ফলে ভুল তথ্য বিভ্রান্তি ছড়াচ্ছে।


একাত্তর/এসএ

গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) ৫০ শতাংশ মেরামতকাজ আগামী সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম...
চলমান গ্যাসসঙ্কটের কথা বিবেচনায় নিয়ে ৩০ জুলাইয়ের সিএনজি ফিলিং স্টেশন বন্ধের প্রতীকী কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে কমিশন...
সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলা বাধ্যতামূলক এবং বেশি ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করেছে বিআরটিএ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের পর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রংপুরে এক আবেগঘন সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর