প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার সাক্ষাৎ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৪:৪৮ পিএম

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। 

বুধবার (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাত করেন তিনি। 

এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান শ্রিংলা। ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫  থেকে ১৭  ডিসেম্বর ঢাকা সফর করবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মূলত এই সফরের প্রস্তুতি চূড়ান্ত করতেই হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় এসেছেন। 

আরও পড়ুন: হেলিকপ্টার দুর্ঘটনা: হাসপাতালে ভর্তি ভারতের সাবেক সেনাপ্রধান

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে এই প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের সফর পূর্ণ করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারের একটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশের প্রতিটি খাতে সহায়তা দেওয়ার জন্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর