মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রথমবার মুখ খুললেন বেনজীর

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০২:০৯ পিএম

মার্কিন নিষেধাজ্ঞার পর প্রথমবারের মতো একাত্তর টেলিভিশনের কাছে মুখ খুললেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ। শুরুতে তিনিই প্রশ্ন করলেন, হোয়াই মি? পরে এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেছেন, এটা আকস্মিক, দু:খজনক, বানোয়াট এবং কল্পনাপ্রসূত। আরো বলেন, তিনি যা করেছেন, তার সবই রাষ্ট্রীয় দায়িত্ব। 

তাঁর সময় রাজনৈতিক নয়, নগরবাসীর শান্তির হাতিয়ার হিসেবেই পুলিশ কাজ করছে বলেও দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক।

৩৩ বছরের পেশাগত জীবনে ঢাকার পুলিশ কমিশনার, র‌্যাবের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালনের ধারবাহিকতায় এখন পুলিশের সর্বোচ্চ অভিভাবক- মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

image


গত ১০ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণাকে নাকচ করে দিয়ে তিনি বলেছেন, যা হয়েছে সব আইন মেনেই হয়েছে।

তিনি অভিযোগ করেন, হেফাজতের ঢাকা অবরোধে যারা সফল হয়নি বা টানা চার মাস ২০১৫ সালে যারা ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, তারা বেনজীর আহমেদের দায়িত্ব পালনকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে দেখেন।

টেকনাফে র‌্যাবের হাতে পৌর কাউন্সিলর একরামের নিহত হওয়া নিয়েও প্রশ্ন ছিল পুলিশ প্রধানের কাছে। এনজিওদের তথ্যদাতা হিসাবে উল্লেখ করা হয়েছে মার্কিন বার্তায়। আর সিভিল সোসাইটির অভিযোগ, যা করার কথা নয়, তেমন কাজও করে র‌্যাব।

এসবের উত্তরে বেনজীর আহমেদ বলেন, সব কিছু আইন মেনেই হয়েছে। যদি আইনের কোন ব্যতয় হয়ে থাকে, সেটিও যথাযথভাবে দেখছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

দীর্ঘ সাক্ষাতকারে বেনজীর আহমেদ বলেন, মনোবল ভাংগার প্রশ্নই উঠে না। বরং এমন ধাক্কায় নিজেদের পেশাগত প্রত্যয় দৃঢ় হয়েছে পুলিশের। 

আর আজকের যে র‌্যাব, তার দক্ষতার পেছনে বৃটিশ-মার্কিন প্রশিক্ষণের অবদানও রয়েছে বলে সবাইকে স্মরণ করিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক। 


একাত্তর/ এনএ

সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩ শতাংশ বাংলাদেশিই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হয়। আর নির্যাতনের শিকার প্রায় ৮০ ভাগ। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের। সিআইডি বলছে, মানবপাচারের সাথে...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর