লঞ্চ মালিক হামজালাল কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৩:০৭ পিএম

ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযান-১০ এর মালিক হামজালাল শেখকে কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তাকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে।

অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ আদালতে করা মামলায় লঞ্চের চার মালিকসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। রোববার দুপুরে নৌপরিবহন আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন: ভোট শেষে পুলিশের গাড়িতে আগুন দিলো প্রার্থীর সমর্থকরা

মামলার আসামিরা হলেন- লঞ্চটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির চার মালিক হামজালাল শেখ, শামিম আহম্মেদ, রাসেল আহাম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি, লঞ্চের ইনচার্জ মাস্টার রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে ৭২ জনকে ভর্তি করা হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এদের মধ্যে ৩৭ জনেরই বাড়ি বরগুনায়। এদের মধ্যে ১৪ জনের পরিচয় পাওয়া গেছে। বাকি ২৩টি মরদেহ বেওয়ারিশ হিসেবে বরগুনা সদর উপজেলার পোটকাখালী এলাকার সরকারি গণকবরে শনিবার (২৫ ডিসেম্বর) দাফন করা হয়েছে। লঞ্চ দুর্ঘটনায় এখনও বরগুনা অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীদের খোঁজে আত্মীয়-স্বজনরা দুর্ঘটনায়স্থল এবং জেলার বিভিন্ন এলাকায় সন্ধান চালানো হচ্ছে।


একাত্তর/এআর


এবারের ঈদে লঞ্চ যাত্রা স্মরণকালের মধ্যে সবচেয়ে কম দুর্ভোগপূর্ণ হয়েছে এবং নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। 
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় গত ৪৮ ঘণ্টায় কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া কয়েক জায়গায় পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের সংবাদও পাওয়া গেছে।
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে তদন্ত করছে, এর সঙ্গে নির্বাচন পেছানোর কোনো যোগসূত্র নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
জনমনে প্রশ্ন, তাহলে কি মবের মুল্লুকে পরিণত হয়েছে বাংলাদেশ। বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা মনে করেন, প্রশাসন ও পুলিশের উদাসীনতায় এসব অপরাধ থামছেই না।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর