অগ্নিকাণ্ডের সঙ্গে নির্বাচন পেছানোর যোগসূত্র নেই: রিজওয়ানা হাসান

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:১৩ পিএম

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে তদন্ত করছে, এর সঙ্গে নির্বাচন পেছানোর কোনো যোগসূত্র নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রাজনৈতিক কারণে দলগুলো অনেক কথা বলছে, তবে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজেদের মতামতের প্রতিফলন না হওয়ায় জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি। কমিশনের সুপারিশে জুলাই সনদের আইনি ভিত্তি দেবে অন্তর্বর্তী সরকার।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

গেলো এক সপ্তাহে রাজধানীতে দুটি আগুনের ঘটনা ঘটেছে। সবশেষ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে সরকার। এর মধ্যে একের পর এক এমন অগ্নিকাণ্ডের ঘটনায় নির্বাচনের পরিবেশ কতটা আছে রোববার জানতে চাওয়া হয় পরিবেশ উপদেষ্টার কাছে।

প্রশ্ন ছিলো জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টির স্বাক্ষর না করা নিয়েও। এর জবাবে তিনি বলেন, নিজেদের মতামতের প্রতিফলন না হওয়ায় স্বাক্ষর করেনি দলটি। সরকারের পরামর্শে এনসিপি যায়নি এমন অভিযোগ নাকচ করেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেন্টমার্টিনে রাত্রিযাপন করার বিষয়ে পরিবেশ ও পর্যটন মন্ত্রণালয় মিলে সিদ্ধান্ত নেবে।

একাত্তর/আরএ
দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের ৯টা-৫টার বাঁধা ধরা নিয়মের বাইরে গিয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজ করার পরামর্শও...
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর