নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১০:৫২ পিএম

এবারের ঈদে লঞ্চ যাত্রা স্মরণকালের মধ্যে সবচেয়ে কম দুর্ভোগপূর্ণ হয়েছে এবং নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। 

সোমবার (২৩ মার্চ) রাতে বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে ১০ শতাংশ ভাড়া কমানোর নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কিনা- তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে। ডেক ও কেবিনে কোথাও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা থাকলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে সৎভাবে দায়িত্ব পালন করছি। জনগণই আমাদের কাজের মূল্যায়ন করবে।

নৌ প্রতিমন্ত্রী জানান, ঘাটে লঞ্চের সামনে দাঁড়িয়ে যাত্রী ডাকা স্থায়ীভাবে বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো জাহাজে অতিরিক্ত যাত্রী নেওয়া বা যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ পাওয়া গেলে জাহাজ মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টার্মিনাল ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, একটি লঞ্চের পেছনে আরেকটি ভেড়ানো বন্ধে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যাত্রীদের ওঠানামা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়।

তিনি আরও বলেন, ঈদযাত্রায় লঞ্চঘাটগুলোতে অনাকাঙ্ক্ষিত ভিড় বা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না। নৌকা থেকে লঞ্চে ওঠার ঝুঁকিপূর্ণ প্রবণতা নিরুৎসাহিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী যাত্রীদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় বরিশালের জেলা প্রশাসক, বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজ দফতরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর