আদি বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০১:৩২ পিএম

দ্বিতীয় দিনের মতো আদি বুড়িগঙ্গা দখল করে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন ও  বিআইডব্লিউটিএ। 

সোমবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর মৌজার শহিদ নগর এলাকায় এ অভিযান চালানো হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আদি বুড়িগঙ্গা দখল মুক্ত করতে এ অভিযান চালানো হচ্ছে। আর স্থাপনার মালিকরা বলছেন, কোন ধরনের নোটিশ ছাড়াই উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। পাশাপাশি জমির বৈধ কাগজ পত্র রয়েছে তাদের। দিচ্ছেন ভূমি ও সিটি করপোরেশনের নানান কর ও। 

তবে জেলা প্রশাসন বলছে, সি এস ম্যাপ অনুযায়ী বেড়বাঁধ থেকে অন্তত দুইশো ফিট জমি দখল হয়েছে নানা সময়। গড়ে তোলা হয়েছে বহুতল ভবন সহ নানা স্থাপনা। 

এদিকে রোববারের অভিযানে ছয় তলা ১টি এবং চার তলা তিনটি ভবনসহ ২৬ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় ভেঙে দেয়া হয়েছে ভাড়া থাকা একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও। আর এতে দখল মুক্ত হয়েছে বুড়িগঙ্গার এক একর ভূমি।


একাত্তর/ এনএ

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক শেষ ম্যাচকে কেন্দ্র করে বুয়েনোস আইরেসের বাতাসে এখন উৎসবের মাতম। কিন্তু মাঠে নামার ঠিক কয়েক ঘণ্টা আগে প্রতিপক্ষ বেনিনের ডিফেন্ডার মোহামেদ তিজানি যে...
আকাশি-সাদা জার্সিতে ফুটবল ঈশ্বর লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক বিদায়ী ম্যাচ ঘিরে পুরো ফুটবল বিশ্ব যখন আবেগ ও ভালোবাসায় ভাসছে, ঠিক তখনই এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিলেন বেনিন জাতীয় দলের অধিনায়ক ও...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাত ঘনিয়ে আসছে, আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছেন লিওনেল মেসি। তবে মেসির এই ঐতিহাসিক বিদায়ী উদ্‌যাপনের...
আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের মহাকাব্যিক অধ্যায়ের ইতি টানতে চলেছেন লিওনেল মেসি। বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিরুদ্ধে নিজের ২০৮তম এবং ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর