শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্ধারিত সময়ের আগেই

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১০:০১ পিএম

সময়ের সঙ্গে সঙ্গে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ। এরইমধ্যে প্রকল্পের কাজ ২৯ শতাংশ শেষ হয়েছে

আগামী দুই বছরের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন, জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আব্দুস শহীদ

নির্ধারিত সময়ের এক বছর আগেই বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ শেষ হবে বলেও আশাবাদ জানান তিনি।

রাজধানী ঢাকা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে আকাশ যোগাযোগ বহু গুণে বেড়ে গেলেও যাত্রী সেবার মান বাড়েনি। বাড়েনি বন্দরের আকার। ফলে বিমানবন্দরে যাত্রী ভোগান্তি বেড়েছে।

যাত্রী চাপ সামাল দেয়ার পাশাপাশি উন্নত সেবা নিশ্চিত করতেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প হতে নেয় সরকার।

এই টার্মিনাল হলে বন্দরের দৃশ্যপটই বদলে যাবে। ধরুন রেলপথে দেশের যেকোনো প্রান্ত থেকে এসে আপনি নামলেন কমলাপুর রেলস্টেশনে

আর সেখান থেকে পাতাল রেলে খিলক্ষেত হয়ে কাওলা নেমে সুড়ঙ্গপথে চলে যাবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে এরপরই উড়োজাহাজের উঠার আনুষ্ঠানিকতা

এভাবেই নির্মিত হচ্ছে দেশের প্রধান বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল যেখানে যুক্ত হবে পাতাল রেল আর এক্সপ্রেসওয়ে, থাকবে একসঙ্গে ১ হাজার ৩০০ গাড়ি পার্কিংয়ের সুবিধা

এক লাখ বর্গমিটার জায়গা জুড়ে নির্মাণ হয়েছে আগের দুটি টার্মিনাল আর তৃতীয় টার্মিনালের জায়গা দুই লাখ ৩০ হাজার বর্গমিটার

২৪ ঘন্টা কাজ চলছে সেখানে, এরই মধ্যে টার্মিনালের মূল কাঠামো মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে এটি নির্মাণে ব্যয় হচ্ছে ২১ হাজার কোটি টাকার কিছু বেশি

বুধবার এই প্রকল্পের কাজ দেখতে এসে সংসদের অনুমিত কমিটির চেয়ারম্যান আব্দুস শহীদ বলেন, এটি হবে আধুনিক সুবিধা সম্পন্ন টার্মিনাল

তিনি জানান, টার্মিনালের নির্মাণ কাজ ২৯ শতাংশ শেষ হয়েছে। ২০২৩ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। সেই বছরই ওই টার্মিনাল থেকে বিমান উঠানামা করতে পারবে।

বর্তমানে শাহজালাল বিমানবন্দর বছরে ৮০ লাখ যাত্রীর সেবা দিতে পারে তৃতীয় টার্মিনালের কাজ শেষ হলে সেটি উন্নীত হবে দুই কোটিতে


একাত্তর/টিএ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর...
টানা দুই দিন দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরে তথ্য অনুযায়ী, এসময় দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানায়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর