ট্রানজিট নিয়ে ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৪:০৪ পিএম

বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। 

তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে পারবেন। তবে এর জন্য আলদা ভিসা খরচ দিতে হবে না। যে কোনো বাংলাদেশি স্বজনদের জন্য ভিজিট ভিসারও আবেদন করতে পারবেন।

বুধবার দুপুরে সচিবালয়ে তার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক সভা শেষে তিনি এ কথা জানান।

এ ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানান, শুধু সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন।

এ ভিসার মেয়াদ হবে চার দিন হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ওমরাহ ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। 

ফরিদুল হক খান বলেন, যারা হজ, ওমরাহ কিংবা বেড়াতে যাবেন, তারা যদি আরও লোক সঙ্গে নিয়েও যান, ধরেন অন্য জায়গায় বেড়াতে যাচ্ছেন, সৌদি আরবে ট্রানজিট হয়েছে, ওই ট্রানজিটে চারদিনের থাকার ব্যবস্থা করতে তারা রাজি হয়েছেন। তারা সেখানে ওমরাহ করে অন্য দেশে চলে যেতে পারবেন।

ট্রানজিটে গিয়ে ওমরা করার বিষয়ে আগে থেকে অনুমতি নিতে হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, হজে যাওয়া-আসা, হজের খরচ কমানোর বিষয়গুলো উভয়পক্ষের আলোচনা সাপেক্ষে সমাধান হবে। হজের কোটা বাড়ানোর ব্যাপারেও তারা বলেছেন। হজের খরচ কমানোর বিষয়টিও তারা দেখবেন।


একাত্তর/এসি

আগামী ২০২৭ সালের হজ গমনেচ্ছুদের নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। নির্ধারিত এই সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক...
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর