ধর্ষণের ঘটনায় নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সাক্ষ্য আইনের দুটি ধারা ১৫৫(৪) ও ১৪৬(৩) বাতিল চেয়ে করা রিটের শুনানি ৯ জানুয়ারি পর্যন্ত মুলতুবি করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সাক্ষ্য আইনের ধারা- ১৫৫(৪)-এ বলা হয়েছে, ‘কোনও লোক যখন বলাৎকার কিংবা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সোপর্দ হয়, তখন দেখানো যেতে পারে যে, অভিযোগকারিণী সাধারণভাবে দুশ্চরিত্রসম্পন্ন রমণী।’
এছাড়াও সাক্ষ্য আইনের ১৪৬ (৩)-এ বলা হয়েছে, ‘সাক্ষীর চরিত্র নিয়েও প্রশ্ন করা যেতে পারে, যাতে সে এমন তথ্য দেয় যা দোষী বা নির্দোষ সাব্যস্ত করতে সহায়ক হবে।’
সাক্ষ্য আইনের ধারা ১৫৫(৪) ও ১৪৬(৩) বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), নারীপক্ষ ও ব্লাস্ট্রের পক্ষে আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। রিট আবেদনে আইন মন্ত্রণালয়কে বিবাদী করা হয়।
একাত্তর/ এনএ
