পঞ্চম ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৭:১৬ পিএম

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন। বুধবার বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।

এর আগে বুধবার (৫ জানুয়ারি) সকাল আটটায় ৪৮ জেলার ৯৫টি উপজেলার ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) শুরু হয়। সারাদিন চলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ। 

নির্বাচনে সারাদেশে উল্লেখযোগ্য কোনো সহিংসতার খবর না পাওয়া গেলেও কয়েক বেশ কয়েটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠে।

মানিকগঞ্জের দৌলতপুরে ভোটকেন্দ্রের পাশে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মাঝে পড়ে সমেলা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

সাভারে নৌকার পক্ষে এজেন্টরাই সিল মারেন ব্যালটপেপারে। কয়েকটি কেন্দ্রে দেখা যায় চেয়ারম্যান পদের ব্যালটপেপার উধাও। প্রিসাইডিং অফিসারও জানেন না কে বা কারা সেটা নিয়ে গেছে। রাজবাড়ীর পাংশার পাট্টা ইউপির বয়রাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২নং বুথে উন্মুক্ত স্থানেই ভোট দেন ভোটররা।

image


ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউপিতে প্রকাশ্যে সিল মারতে গোপন কক্ষে নৌকার এজেন্টরা ভোটারদের বাধ্য করেন। বিষয়টি জানাজানি হলে মধ্য ফরহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রের ভেতরে মো. কারিফ (৩৮) নামে এক পোলিং এজেন্টকে নগদ টাকাসহ পাওয়ায় এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত কারিফ ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের হালিম শাহ লিল মিয়ার ছোট ভাই ও পোলিং এজেন্ট।

নোয়াখালীর সোনাইমুড়ীতে ভোটকেন্দ্র থেকে মো. রবিন (২৮) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করে পুলিশ। ইউপি নির্বাচন চলাকালীন মোটরসাইকেল আরোহী সন্দেহভাজন যুবককে তল্লাশির সময় রবিন বাজারের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। তাকে আটকের পর ব্যাগে থাকা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বরত পুলিশ কনস্টেবল আখলাকুর ইসলামকে (৫০) লাঞ্ছিতের অভিযোগ ওঠে নৌকা প্রার্থীর এজেন্ট আনিসুল ইসলামের (২৪) বিরুদ্ধে। বুধবার (০৫ জানুয়ারি) দুপুরে গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।

image


কুমিল্লার চান্দিনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থী আবুল হাসেমের গাড়িতে পুলিশ, ডিবি ও বিজিবির স্টিকার লাগিয়ে নির্বাচনী এলাকা পরিদর্শনের সময় আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ হাজার টাকা জরিমানা কারা হয় এবং তার গাড়িচালক আলী আজ্জমকে সাত দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।

নেত্রকোনার মদন আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে বাধা দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত আটজনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।

আরও পড়ুন: নতুন বছরে পুরোনো চেহারায় করোনা

লালমনিরহাটের পাটগ্রামে দায়িত্বে অবহেলা করায় এক প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের বঙ্গের বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. রেজানুল ইসলামকে প্রত্যাহার করা হয়।

প্রসঙ্গত, পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে ১৯৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


একাত্তর/এসি

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ও নজিরবিহীন দিন হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি। এদিন প্রথমবারের মতো দেশের নাগরিকরা একই সঙ্গে দুই ধরনের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন- একটি ত্রয়োদশ জাতীয়...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালেটে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক ভাগ এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নিয়েছে নির্বাচন কমিশন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানী খাতুনের বাবা মো. নুরুল ইসলামকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, ‌‘আমরা এরকম সরকার চাই না, যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না।’
আজ থেকে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু হলো। রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর