গাড়ি চালকদের লাইসেন্স পেতে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১১:১২ পিএম

সব ধরণের গাড়ি চালকদের লাইসেন্স করতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে যাচ্ছে বিআরটিএ। এ মাসেই সারাদেশে চালু হচ্ছে এই নিয়ম। নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চালকরাও।

যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে জানা যায়, বিদায়ী বছরে দেশে সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটেছে চার হাজার ৮৯১টি। এতে মারা গেছে ছয় হাজার ৬৮৬ জন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ছিলো বেপরোয়া গতি ও চালকদের মাদকাসক্তি। 

যাত্রী কল্যাণ সমিতি জানায়, অনেকদিন ধরেই তারা চালকদের ডোপ টেস্টের দাবি করে আসছেন। একই দাবি ছিলো নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদেরও। 

image


বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, ড্রাইভিং লাইসেন্স পেতে চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। যা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বিআরটিএ আলোচনা করেছে।  

ডোপ টেস্টে উত্তীর্ণ হওয়া ছাড়া কেউ লাইসেন্স পাবেন না। যারা এরমধ্যে লাইসেন্স পেয়েছেন তাদেরও একে একে ডোপ টেস্টের আওতায় আনা হবে। এ জন্য প্রতিটি বাসস্ট্যান্ডে মোবাইল টিম গঠন করে সব চালকদের পরীক্ষার আওতায় আনা হবে।  

নুর মোহাম্মদ মজুমদার আরও জানান, ডোপ টেস্টের জন্য লাইসেন্স গ্রহীতাদের বাড়তি ব্যয় হবে নয়শ’ টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত কেন্দ্রে মিলবে ডোপ টেস্টের সনদ। যারা এরিমধ্যে লাইসেন্স পেয়েছেন তাদেরও একে একে ডোপ টেস্টের আওতায় আনা হবে।  

কয়েকজন চালক এই উদ্যোগের সাধুবাদ জানিয়ে বলেন, এটি চালু হলে বেপরোয়া গাড়ি চালনা কমে আসবে। কমবে সড়ক দুর্ঘটনা। 


একাত্তর/এসি

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার নিয়মে আমূল পরিবর্তন আনা হবে। লাইসেন্স পেতে হলে ন্যূনতম ৬০ ঘণ্টা প্রশিক্ষণ নিতে হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলা বাধ্যতামূলক এবং বেশি ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করেছে বিআরটিএ।
সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে অনেক দিনের অভিযোগ, তারা মিটারের চেয়ে বেশি ভাড়া নিয়ে থাকেন। এর বিরুদ্ধে নানা সময়ে পদক্ষেপ নেয়া হলেও কোনটিই কার্যকর হয়নি। এবার সিএনজি অটোচালক মিটারের চেয়ে বেশি...
সম্প্রতি নাশকতায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটিএ, বিটিভি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কোনো বীমা নেই। একই অবস্থা এসব প্রতিষ্ঠানের পুড়ে যাওয়া শতাধিক যানবাহনেরও। বীমা করা...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর