'চাহিদার বেশি পানি সরবরাহে সক্ষম ওয়াসা'

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২:৫০ পিএম

ঢাকাবাসীর চাহিদার অতিরিক্ত পানি সরবরাহের সক্ষমতা ঢাকা ওয়াসার আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। 

তিনি আরও বলেন, এখন দরকার বিশুদ্ধ পানির নিশ্চয়তা, যে লক্ষ্য কাজ করছে সরকার। 

রোববার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ওয়াসার ২০২০-২১ অর্থবছরের বিল কালেকশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী। 

তাজুল ইসলাম বলেন, পৃথিবীর কোন দেশে শতভাগ বিশুদ্ধ পাইপলাইনের পানি নেই। কিন্তু বাংলাদেশে সেদিকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। 

এসময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, দুই কোটি মানুষকে পানি সরবরাহ করছে ঢাকা ওয়াসা। 

আরও পড়ুন: দেশের ৮০ ভাগ মানুষকে করোনা টিকা দেওয়া হবে: প্রধানমন্ত্রী

গ্রাহক হয়রানি কমাতে ঢাকা ওয়াসাকে ডিজিটালাইজড করা হচ্ছে উল্লেখ করে ওয়াসার এমডি বলেন, ব্যাংকের পরিবর্তে মোবাইলের মাধ্যমে ওয়াসা বিল পরিশোধে এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন গ্রাহকরা, ফলে পেপারলেস প্রতিষ্ঠান হওয়ার দিকে এগুচ্ছে ঢাকা ওয়াসা। 

তিনি আরও জানান, বর্তমানে দুই হাজার কোটি টাকা বার্ষিক টার্নওভার ঢাকা ওয়াসার। যেখানে তিন বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ আছে। 

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ১০টি ব্যাংক এবং বিকাশ ও রকেটকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।


একাত্তর/এসজে

সরকার দ্রুততম সময়ের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তবে এই লক্ষ্য অর্জনে প্রযুক্তিগত...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টে যেই কারফিউ জারি করা হয়, তা কোনো আইনসঙ্গত কারফিউ ছিলো না, এটা ছিলো গণহত্যা সংগঠিত করার জন্য। 
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলায় আর দু’একজন সাক্ষীর সাক্ষ্য নেয়া হবে। এর মধ্য দিয়ে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক...
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
দেশে চলমান এলপিজি সংকট মোকাবিলা এবং বাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি ও দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
শিক্ষার্থীদের পাঠ্যক্রম আরও যুগোপযোগী করতে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি—এই চারটি বিষয়ে নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল...
দেশের সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানো হলেও সে অনুপাতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসহকারীর পদ বৃদ্ধি করা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। এর ফলে একজন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর