গরমের কারণে ৩২০০ কর্মঘণ্টা হারাচ্ছে বাংলাদেশ, বলছে গবেষণা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১:৩৮ পিএম

হিউমিড হিট বা ভ্যাপসা গরমের কারণে দেশের অন্তত ৩২০০ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। ওই গবেষণার প্রাপ্ত ফলাফল প্রকাশ করা হয় এনভায়রনমেন্টাল রিসার্চ লেটার্স জার্নালে।

প্রকাশিত গবেষণায় মূলত বাইরে খোলা স্থানে ভারী ভারী কাজ করা মানুষের কর্মঘণ্টা কমে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। খবর বিবিসি বাংলার।

হিউমিড হিট, শ্রম এবং উৎপাদনশীলতার ওপর কেমন প্রভাব ফেলে সে বিষয়ে ধারণা নিতে গবেষকরা ১৯৮১ থেকে ২০০০ সালের গবেষণার সাথে, ২০০১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত চালানো গবেষণার তুলনা করেন।

গবেষণার ফলাফলে দেখা গিয়েছে, ২০০১ থেকে ২০২০ সালের মধ্যে এই ভ্যাপসা গরমের জন্য মানুষদের বাইরে কাজ করা ক্রমেই কঠিন এবং বিপজ্জনক হয়ে উঠছে।

সর্বশেষ ২০ বছরে সারা বিশ্বে প্রতি বছর প্রায় ৬৭ হাজার সাতশ’ কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে। যা আগের ২০ বছরে তুলনায় ৪০০ ঘণ্টা বেশি। টাকার অংকে এই ক্ষতির পরিমাণ প্রতি বছর দুই লাখ কোটি ডলারেরও বেশি।

এই ক্ষতির পরিমাণ করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বব্যাপী মোট আর্থিক ক্ষতির প্রায় সমান।

এর মধ্যে ভারত প্রায় ২৫ হাজার ৯০০ কর্ম ঘন্টা হারিয়েছে, যেখানে চীন হারিয়েছে ৭২০০ ঘন্টা।

গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভারত গত ২০ বছর, তার আগের ২০ বছরের তুলনায় প্রতিবছরে অতিরিক্ত ২৫০০ কর্মঘণ্টা হারিয়েছে, এবং একই সময়ে চীন হারিয়েছে বছরে অতিরিক্ত ৪০০ কোটি ঘণ্টা।

আরও পড়ুন: ফাইজারের আরো ২৩ লাখ টিকা দেশে পৌঁছেছে

গবেষণায় অনুযায়ী, গত চার দশকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে কমর্মঘণ্টার ক্ষতি কমপক্ষে নয় শতাংশ বেড়েছে।

জলবায়ুতে সামান্য পরিবর্তন দেশটির সার্বিক অর্থনীতি ও শ্রমশক্তিকে বড় ধরণের প্রভাব ফেলতে পারে বলেও গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়।


একাত্তর/আরএ

ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।
টানা কয়েক দিনের দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। তবে এরই মাঝে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর।
মৌসুমের সবচেয়ে উত্তপ্ত সময় পার করছে দেশ। রাজধানী ঢাকাসহ দেশের ২৭টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এর সঙ্গে যুক্ত হয়েছে ভ্যাপসা গরম ও বিদ্যুতের অসহনীয় লোডশেডিং। সব মিলিয়ে...
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণের ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর