আবারও আগ্রাসী রূপে করোনা, এখনো প্রাধান্য ডেল্টার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৯:৩২ পিএম

গেলো পাঁচ মাসের মধ্যে আবারও করোনা শনাক্তের সর্বোচ্চ হার করোনার আগের দুই ঢেউয়ের সময়েও সংক্রমনের এমন আগ্রাসী রূপ দেখা যায়নি

এই উর্ধ্বগতির কারণ হিসেবে এখনও করোনার ডেল্টা ধরণকেই দায়ী করছে স্বাস্থ্য অধিদপ্তর আর স্বাস্থ্যমন্ত্রী জানান, মানুষকে সুরক্ষা দিতে টিকার কার্যক্রম আরও গতিশীল করা হয়েছে

করোনাকালে সবচেয়ে ভয়াবহ ধাক্কাটা ছিলো গেলো বছর যা ছিলো করোনার দ্বিতীয় ঢেউ সেই সময় দৈনিক পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার তিন শতাংশ থেকে ২০ শতাংশে পৌঁছুতে সময় লাগে এক মাসেরও বেশি কিন্তু তৃতীয় ঢেউয়ের এই সময়ে শনাক্তের হার তিন থেকে একুশ শতাংশে পৌঁছাতে সময় নিলো মাত্র ১৭ দিন

গেলো ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা আরো বেড়েছে সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে সাড়ে ছয় হাজারেরও বেশী যা গেলো ১৮ আগস্টের পর সর্বোচ্চ

মৃত্যুর সংখ্যাও বাড়ছে ধীরে ধীরে এদিন মারা গেছে ১০ জন দৈনিক শনাক্তের হার পৌঁছেছে ২০.৮৮ শতাংশে এটিও গেলো পাঁচ মাসে শনাক্তের সর্বোচ্চ হার

দেশে করোনার নতুন অতি সংক্রামকধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ছে কিন্তু করোনার এই উর্ধ্বগতির কারণ হিসেবে এখনও ডেল্টা ধরনকেই দায়ী করছে স্বাস্থ্য অধিদপ্তর

সোমবার বিকালে এক ভার্চুয়ালপ্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমবলেন, ওমিক্রন বাড়ছে, তবে সেটাডেল্টার মতো না। ঢাকায় ওমিক্রনের হার বেশি। তবে সামগ্রিকভাবে ডেল্টার প্রাধান্য বেশি।অন্যান্য শহরে ওমিক্রন নেই। এখানে যেটা বাড়ছে সেটা ডেল্টা ভ্যারিয়েন্ট। এইভ্যারিয়েন্টের পরিণতি আপনারা আগেই দেখেছেন।

তিনি আরো বলেন, অনেকে ভাবছেওমিক্রনে ভয়ের কারণ নেই। কারণ, এখানেমৃত্যুর হার কম। আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আইইডিসিআর জিনোম সিকোয়েন্স করছে।তারা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের হার বেশি।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরেঅতিরিক্ত মহাপরিচালক (কল্যাণ) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘যেসব সেক্টরে জনসমাগমের আশঙ্কা থাকে কিংবা মানুষেরসংস্পর্শে আসার সম্ভাবনা থাকে তারা যেন দ্রুত টিকা নিয়ে নেন’।

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদেরটিকার আওতায় আনা শেষ হওয়ার পর যাদের অগ্রাধিকার তালিকায় রেখেছি, যেমন- কলকারখানা, পরিবহন খাতের শ্রমিক, হোটেলরেস্তোরাঁর কর্মচারিদের পর্যায়ক্রমে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়েছি।

সেব্রিনা ফ্লোরা জানান, দেশের১৮ বছর বয়সীরা যে কেউ কিন্তু নিবন্ধন করে টিকা নিতে পারছে। এনআইডি বা জন্মসনদেরকারণে যাতে নিবন্ধনে বাধা না হয়, সেজন্য ইতোমধ্যে টিকাদান কেন্দ্রে গিয়ে কাগজেতথ্য লিপিবদ্ধ করার মাধ্যমে টিকাদানের সুযোগ রাখা হয়েছে।

এদিকে, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা থেকে সুরক্ষা দিতে বুস্টার ডোজের বয়স সীমা কমিয়ে ৫০ বছর করা হয়েছে

তিনি বলেন, বয়সসীমা কমিয়ে ৫০বছর করা হয়েছে। যেসব ফ্রন্টলাইনার ছিলেন তাদের জন্য বয়স কোনও বাধা ছিল না।জনসাধারণের জন্য সেটা কমিয়ে ৫০ বা তদূর্ধ্ব করা হয়েছে।

দেশে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় তেতাল্লিশ হাজার এই সংখ্যা যতো বাড়বে হাসপাতালে শয্যা খালি পাওয়া নিয়ে হাহাকারের শঙ্কাও ততোই বাড়বে


একাত্তর/টিএ

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
বাংলাদেশেও হঠাৎ করে বাড়তে শুরু করেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। এর বিস্তার ঠেকাতে নড়েচড়ে বসেছে সরকারও। 
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
করোনাকালে স্বাস্থ্যখাতে ৭০০ মিলিয়ন ডলারের জালিয়াতি ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর