স্ত্রীসহ করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৯:০৭ পিএম

দ্বিতীয় বারের মতো স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে তার শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ও তার সহধর্মিণী সেলিনা মোমেনের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তা‌দের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

আরও পড়ুন: বাসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রী তুলে একের পর এক ডাকাতি

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের নভেম্বর মাসে প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। সে সময় করোনায় আক্রান্ত হওয়ার কারণে নাইজারে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে যোগ দিতে পারেননি তিনি।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ এবং টেকসই নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। 
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
মুক্ত বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এ বিষয়ে চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর