এক বছরে টিকার প্রথম ডোজ পেয়েছে ১০ কোটি মানুষ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৩ পিএম

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জাতীয় পর্যায়ে করোনা ভাইরাসের টিকা প্রয়োগ শুরু হয় ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি। 

গত একবছর সময়ে দেশে এখন পর্যন্ত প্রথম ডোজের ভ্যাকসিন পেয়েছে ৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৭৩৮ জন। 

এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পেয়েছেন ছয় কোটি ৫১ লাখ ৪৫ হাজার ৪৫৭ জন। 

এ ছাড়াও এখন পর্যন্ত ২০ লাখ ৭৮ হাজার ৫০৫ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: করোনা: পাঁচ মাস পর একদিনে সর্বোচ্চ মৃত্যু

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিলেও মৃত্যুর হার কম ছিল। 

প্রচুর পরিমাণে টিকা প্রয়োগের কারণে এ সময়ে মৃত্যুঝুঁকি অনেকটাই কমে এসেছে। এই এক বছরে যেভাবে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তা বাংলাদেশের ভ্যাকসিন প্রয়োগের সক্ষমতার প্রমাণ দেয়। 

বিশেষজ্ঞদের মতে খুব দ্রুত যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। 


একাত্তর/এআর

সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে তিন লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক...
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার আজ রোববার পর্যন্ত দুই দফায় দেশের ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছে।
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর