করোনা: পাঁচ মাস পর একদিনে সর্বোচ্চ মৃত্যু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২০ পিএম

করোনার নতুন ধরন ওমিক্রনকে মৃদু ভেবে হালকা করে দেখা হলেও সময় আসছে বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে দেখার। অন্তত গত ২৪ ঘণ্টায় করোনায় যে মৃত্যু হয়েছে এটি হয়তো তারই ইঙ্গিত।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৩ শতাংশ। গত বছরের ১৯ সেপ্টেম্বরের পর এটাই একদিন সর্বোচ্চ মানুষের মৃত্যু। সেদিন ৪৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৬২৭।
এদিন অ্যান্টিজেনসহ ৪৪ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯। দৈনিক শনাক্তের হার ২১ দশমিক শূন্য এক।
এর আগে রোববার (৬ ফেব্রুয়ারি) আট হাজার ৩৪৫ জন শনাক্ত ও ২৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিন শনাক্তের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন। মোট শনাক্তের গড় ১৪ দশমিক ৬৫।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন নয় হাজার ৫০৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন। সুস্থতার হার ৮৬ দশমিক ১৬।
মৃতদের মধ্যে এদিন ২৮ জন পুরুষ ও ১০ জন নারী রয়েছেন। মৃতদের মধ্যে ১৬ জনই ঢাকা বিভাগের। এছাড়া আরও রয়েছেন চট্টগ্রামের ছয়জন, রাজশাহীর পাঁচজন, খুলনার পাঁচজন, সিলেটের তিনজন, রংপুরের একজন এবং ময়মনসিংহের দুইজন।

আরও পড়ুন: বুধবার থেকে ট্রেনের সব আসনে যাত্রী
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

একাত্তর এসি

মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
২৪ ঘণ্টায় দেশে ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ৪৬ শতাংশে।গতদিন ৩৭ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ০১ শতাংশ।বুধবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ০৯ শতাংশে।গতদিন ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।সোমবার বিকেলে স্বাস্থ্য...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর