ভোক্তা বেড়ে যাওয়ায় চিকন চালের দাম বেড়েছে: খাদ্য সচিব

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪১ এএম

খাদ্য সচিব ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম বলেছেন, চিকন চালের উৎপাদনের তুলনায় ভোক্তা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চিকন চালের দাম বেড়েছে। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে তিনি এসব বলেন। খাদ্য সচিব বলেন, চিকন চালের দাম বাড়লেও মোটা চালের দাম বাড়েনি। কৃষি মন্ত্রণালয়কে চিকন চালের উৎপাদন বাড়ানোর কথা বলা হয়েছে।

চাল আমদানি প্রসঙ্গে তিনি বলেন, চাল আমদানি করলে দাম কমবে। খাদ্য মন্ত্রণালয়ের আমদানির সিদ্ধান্ত আছে, তবে সরকার আমদানির অনুমতি দেয়নি। দাম আরও বাড়লে আমদানি করা হবে। তবে আমদানির অনুমতি দিলে শুল্ক কমাতে হবে।

আরও পড়ুন: ঘুরতে গিয়ে প্রাণ গে‌লো চাচা ভাতিজার

রমজানে চালের দাম বাড়বে না আশ্বস্ত করে তিনি জানান, তারপরেও প্রয়োজনে এ অবস্থায় সরকারের খোলা বাজারে বিক্রি (ওএমএস) এর পরিমাণ আরও বাড়ানো হবে।

বর্তমানে সারাদেশে ২ হাজার ওএমএস সেন্টার আছে।


একাত্তর/এআর

ধান-চালের দাম বাড়ার গতি রোধে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, চারদিনের মধ্যে আগের দামে না আনলে মজুতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দাম না কমলে প্রয়োজনে চাল...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর