হাদিসুরের মরদেহ আজ দেশে আসছে না: পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০২:১৪ পিএম

ইউক্রেনে রকেট হামলায় নিহত, সমৃদ্ধি জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ আজ দেশে আসছে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অতিরিক্ত তুষারপাতের কারণে, হাদিসুরের মরদেহ বহনকারী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। রোমানিয়া থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে তার মরদেহ আজ ঢাকায় আসার কথা ছিল। গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা জাহাজ, সমৃদ্ধি রকেট হামলার শিকার হয়। এতে নিহত হন নাবিক হাদিসুর। পরে জাহাজ থেকে ২৮ নাবিকসহ হাদিসুরের মরদেহ নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়। এর আগে, গত ৯ মার্চ উদ্ধার হওয়া নাবিকদের দেশে ফেরত আনা হয়।

ইউক্রেনে নিহত হাদিসুরের গ্রামের বাড়ি বরগুনার বেতাগীতে। 



একাত্তর/ এনএ
কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশের খোঁজে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও তা পেতে ব্যর্থ হয়েছে কলকাতার গোয়েন্দারা। 
কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশের খোঁজে এবার আটঘাট বেঁধে অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতার একটি ফ্ল্যাটে খুন করার পর মরদেহ টুকরো টুকরো করে ব্যাগভর্তি করে নিয়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
রহস্যজনক ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের পুরো মরদেহ পাওয়ার আশা নেই বলে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর