২০ থেকে ২৫ মার্চ অনলাইনে রেল টিকেট বিক্রি বন্ধ

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৩:২৯ পিএম

সিএনএস থেকে সহজে অনলাইনের টিকেট হস্তান্তর কার্যক্রমের জন্য আগামী ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। তবে ওই সময়ে যাত্রীরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সোমবার (১৪ মার্চ) সকালে রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

২০০৭ সাল থেকে ট্রেনের অনলাইন টিকিট বিক্রি করছে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম (সিএনএস)। তাদের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ১৫ বছরের চুক্তি ছিল। আগামী ২০ মার্চ এ মেয়াদ শেষ হচ্ছে।

রেলপথ মন্ত্রী বলেন, আমরা নতুনভাবে টেন্ডার করেছি। নতুন টেন্ডার অনুযায়ী রেলের টিকিট বিক্রির কাজ পেয়েছে সহজ লিমিটেড। ২৬ তারিখ থেকে তারাই রেলের টিকিট বিক্রি করবে।

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের ভাতা হবে ৭০ হাজার টাকা

তিনি আরও বলেন, ‘আগামী ২০ মার্চ পর্যন্ত বর্তমান প্রতিষ্ঠান সিএনএস লিমিটেড রেলওয়ের আন্তনগর ট্রেনের কম্পিউটারাইজড টিকেটিং পরিচালনা করবে। পরে ৭৭টি স্টেশনে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি কম্পিউটার টিকেটিং সিস্টেম পুনরায় সচল রাখবে।’

তিনি জানান, সিস্টেমে কারিগরি ও প্রযুক্তিগত কাজ করতে ন্যূনতম পাঁচ দিন সময় লাগবে। তাই ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাঁচদিন অনলাইনে এবং কাউন্টারে কম্পিউটারের মাধ্যমে টিকিট ইস্যু করার পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে শতভাগ টিকিট ইস্যু করা হবে।


একাত্তর/এসজে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চার জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে বাংলাদেশ সরকারের সাথে ঋণচুক্তি সই করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)। 
টিকিট পেতে সমস্যা না হলেও অতিরিক্ত যাত্রীর চাপে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা। চিরাচরিতভাবেই ট্রেনের বগি ছাড়িয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা গেছে ঢাকায় ফেরত যাত্রীদের।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর