দুইদিনের সফরে ঢাকায় সৌদির পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০৮:৩০ পিএম

পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। প্রায় ছয় বছর পর বাংলাদেশ সফর করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এই সফরে বাংলাদেশ ও সৌদির মধ্যে একটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সৌদির পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের দেওয়া নৈশভোজে অংশ নেবেন সাউদ।

এ সফরে বুধবার (১৬ মার্চ) সকালে প্রথম ঢাকা-রিয়াদ রাজনৈতিক সংলাপে নেতৃত্ব দেবেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী।  বাণিজ্য-বিনিয়োগ এবং জনশক্তি রপ্তানিসহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে। 

আরও পড়ুন: নিত্যপণ্য মজুত করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

জানা গেছে, আগামীকাল (বুধবার) পররাষ্ট্র ড. মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন সাউদ। এ ছাড়া ভার্চুয়ালি কেরানীগঞ্জে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ে একটি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বুধবার বিকালেই সৌদি ফিরবেন সাউদ।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ এবং টেকসই নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। 
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
মুক্ত বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এ বিষয়ে চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর