বুস্টার ডোজের বয়সসীমা কমিয়ে ১৮ বছর নির্ধারণ

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১০:১৯ পিএম

করোনার বুস্টার ডোজ নেওয়ার বয়সসীমা পরিবর্তন করলো সরকার। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এর আগে বুস্টার ডোজের বয়সসীমা ৪০ থাকলেও এখন থেকে ১৮ বছর বয়সী যে কেউ এই ডোজ নিতে পারবেন।

বুধবার (১৬ মার্চ) রাতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. শামসুল হক স্বাক্ষরিত ‘অতি জরুরি’ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মোট ১২টি নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে ১৭-৩১ মার্চ পর্যন্ত বিশেষ ক্যাম্পেইনে বুস্টার ডোজ পর্যন্ত টিকাদান চলবে জানিয়ে বলা হয়, এই ক্যাম্পেইনে তিন কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হবে। ১২ বছরের বেশি বয়সী যারা প্রথম ডোজ নেওয়ার পর এখনও দ্বিতীয় ডোজ টিকা নেননি, ২৮ দিন পার হলে তাদের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।

যারা প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন দুই মাস পার হলে তাদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করা হবে। ‘এক দিনে এক কোটি’ ক্যাম্পেইনে যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদের ২৮ থেকে ৩০ মার্চ দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।

দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার চার মাস অতিবাহিত হলে পরের টিকা নেওয়ার ম্যাসেজ না এলেও সরাসরি এই ক্যাম্পেইনে বুস্টার ডোজ নেওয়া যাবে।

আরও পড়ুন: টিসিবি ট্রাকের সামনে থেকে খালি হাতে ফেরা মানুষই বেশি

অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের টিকা প্রাপ্যতা অনুযায়ী বুস্টার ডোজ দেওয়া হবে এবং যারা এখনও প্রথম ডোজের টিকা নেননি তাদের এই ক্যাম্পেইনে টিকার আওতায় আনা হবে।

বিজ্ঞপ্তিতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন অংশীজনের সহযোগিতায় কোভিড-১৯ টিকা ক্যাম্পেইন সফল করার আহবান জানানো হয়েছে।


একাত্তর/এসি

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে তৃতীয় ও চতুর্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।মঙ্গলবার স্বাস্থ্য...
তিন বছরে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে নতুন করে প্রায় ৭০ হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে ২০ হাজার চিকিৎসক, ৩০ হাজার নার্স এবং ২০ হাজার জন অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হয়েছে বলে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর