সিনেমাকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন করতে চাই: প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৫:১০ পিএম

সিনেমা শিল্পকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জেলা-উপজেলায় সিনেপ্লেক্স গড়ে তোলা হবে। এ জন্য হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সিনেমা শিল্প পুরনো প্রজুক্তিতেই রয়ে গিয়েছিল, সেটাকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন করতে চাই।

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন জেলা-উপজেলা পর্যায়ে বিনোদনের মাধ্যম হিসেবে জনগণকে সিনেমা দেখাতে চান তিনি। এ জন্য প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

পাশাপাশি সিনেমার মাধ্যমে মানুষকে বিনোদনের পাশাপাশি সমাজ সংস্কারে, শিক্ষাদান ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

নিজেকে সিনেমাপ্রেমী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি তো সিনেমা হলে যেতে পারি না। কিন্তু প্লেনে যখন দেশের বাইরে যাই তখন দেশি সিনেমা দেখি। প্রোডাকশনগুলো খুব ভালো লাগে। আবার কেউ যদি পেনড্রাইভে ছবি পাঠান সেটাও দেখি। ভালোই লাগে সিনেমা দেখতে। আমাদের দেশে সুপ্তপ্রতিভা আছে। তাদের কাজ দেখে মুগ্ধ হই। এসময় ১৯৯৬ সালের সরকারে থাকার সময় সিনেমা শিল্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শিল্পীদের কষ্ট লাঘবে নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৃদ্ধকালে অনেক শিল্পীর অবস্থা করুণ হয়ে পড়ে। তাই শিল্পী, কলাকুশলীদের ট্রাস্ট করে দেওয়া হয়েছে। বিত্তবানদের এই ফান্ডে সাহায্য করার আহ্বান জানান তিনি।


একাত্তর/এআর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর