বিমানের টাকায় কানাডা ভ্রমণ যৌক্তিক দাবি বিমান প্রতিমন্ত্রীর

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১১:৫৪ পিএম

কানাডায় বাংলাদেশ বিমানের পরীক্ষামূলক ফ্লাইটে কয়েক কোটি টাকা খরচ করে বিনা পয়সায় সরকারি কর্তাদের ভ্রমণকে যৌক্তিক বলছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে ঢাকা-টরেন্টো রুটে ফ্লাইট চালু নিয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে মন্ত্রী এ দাবি করেন।

জানা গেছে, ঢাকা-টরেন্টো বাণিজ্যিক ফ্লাইট চালুর আগে পরীক্ষামুলক ফ্লাইট যাচ্ছে ২৬ মার্চ। ওই দিন বিমানের খরচে প্রতিমন্ত্রীসহ শতাধিক সরকারি কর্মকর্তা যাচ্ছেন কানাডা ভ্রমনে। উদ্দ্যেশ্য হিসেবে বলা হচ্ছে সেখানে বাংলাদেশ বিমানের অফিস উদ্বোধন করা। 

গণমাধ্যমের খবর, এতে খরচ হচ্ছে বিমানের ৮ কোটি টাকা। তবে বিমান কর্তৃপক্ষ বলছে প্রকৃত খরচ ৪ কোটি। 

প্রতিবছর শত কোটি টাকা লোকসান দেয়া বাংলাদেশ বিমানের এমন প্রমোদ ভ্রমন ও কানাডায় অফিস উদ্বোধনের জন্য শতাধিক কর্মকর্তার এই যাত্রাকে যৌক্তিক বলে দাবি করে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, সকল অভিযোগই সত্য নয়, তবে কিছু সত্যতা আছে।

অনুমোদন নিয়েছেন মানেই তারা যাচ্ছেন, বিষয়টা এমন নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শুধু অনুমোদন হিসেব করে অভিযোগ করলে চলবে না।

২৬ মার্চ ঢাকা টরেন্টোর এই ফ্লাইটটি পরীক্ষামুলক। তবে এই পথে বিমানের বানিজ্যিক যাত্রা শুরু হচ্ছে আরো দুমাস পরে। 

এদিকে, এই ফ্লাইটে সরকারি কর্মকর্তা কতজন যাচ্ছেন তা আনুষ্ঠানিকভাবে না জানালেও, ৩৬ জন সাধারণ যাত্রী যাচ্ছেন বলে জানায় বিমান কর্তৃপক্ষ। কিন্তু ইতিমধ্যে শতাধিক কর্মকর্তা সরকারি ভ্রমনের অনুমোদন নিয়েছেন। 

একাত্তর/জো 

আগামীতে হজযাত্রীদের খাবারের ব্যয়সহ সামগ্রিক হজ প্যাকেজের খরচ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, হজ প্যাকেজের...
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক করতে ১৪টি বোয়িং কেনার পাশাপাশি কিছু উড়োজাহাজ লিজ নিতে যাচ্ছে সরকার।
একাত্তর টিভির কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রতিবাদ চিঠিতে তিনি দাবি করেছেন, প্রচারিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াটা ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ককপিট ও কেবিন ক্রুসহ সব নারী কর্মীর মাধ্যমে আজ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সারাদেশে ২৫১ জন গুম হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ...
ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভরশীল না হয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহীত...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
নড়াইল পৌরসভার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া অন্তত ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর