জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৯:৫৬ এএম

আজ ২৬ মার্চ, ৫২তম মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে, আবারো শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

এরপর জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 

এরপর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়।

গোটা জাতি আজ শোক ও গভীর শ্রদ্ধার সঙ্গে অবনত চিত্তে স্মরণ করছে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের। দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। 

ভোরের আলো ফোটার সাথে সাথেই বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় হাজির হন মানুষ। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধের বেদী। 

আরও পড়ুন: পাকিস্তানের ক্ষমা না চাওয়া দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

এরপরেই বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীদের পাশাপাশি সব শ্রেণি পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন ও সর্বসাধারণের শ্রদ্ধার্ঘ্য অর্পণে ফুলে ফুলে ভরে উঠে জাতীয় স্মৃতিসৌধ।

এছাড়া অনেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধাও সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে এসেছেন। এসময় তারা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান।


একাত্তর/এসজে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর