রোজা কবে জানা যাবে শনিবার

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০৪:০৩ পিএম

পবিত্র রমজান মাস রোববার (৩ এপ্রিল) নাকি সোমবার (৪ এপ্রিল) শুরু হবে তা জানা যাবে শনিবার সন্ধ্যায়।

শুক্রবার (১ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

শনিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে রোববার (৩ এপ্রিল) থেকে রমজান মাস গণনা শুরু হবে ও মুসলমানরা রোজা রাখা শুরু করবেন।

সেক্ষেত্রে শনিবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত বিশিষ্ট তারাবি নামাজ পড়া শুরু হবে, রোজা রাখতে শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

অন্যদিকে শনিবার চাঁদ দেখা না গেলে রোববার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস গণনা শুরু হবে সোমবার (৪ এপ্রিল)। এক্ষেত্রে রোববার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে ও শেষ রাতে খেতে হবে সেহরি।

আরও পড়ুন: ২৬ এপ্রিলের আগেও বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭) টেলিফোন ও (০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১) ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।


একাত্তর/আরএ

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এবার হিজরী ১৪৪৭ সালে রমজান মাস ৩০ দিন পূর্ণ হয়েছে।
আগামী বছরের ২ মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী, শাবানের পরই আসে রমজান মাস, সেই হিসাবে আর চার মাস বাকি আছে।
আগামী ২২ মার্চ মধ্যপ্রাচ্যের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যাবে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হবে ২৩ মার্চ থেকে।তার এক দিন পর, ২৪ মার্চ থেকে উপমহাদেশের তিন দেশ বাংলাদেশ, ভারত ও...
মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাত মঙ্গলবার (৭ মার্চ)। সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এদিন দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর