২৪ মার্চ থেকে শুরু পবিত্র রমজান

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৫:০৯ পিএম

আগামী ২২ মার্চ মধ্যপ্রাচ্যের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যাবে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হবে ২৩ মার্চ থেকে।

তার এক দিন পর, ২৪ মার্চ থেকে উপমহাদেশের তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে শুরু হবে রোজা। 

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস।

রোজা শুরুর সম্ভাব্য দিনের পাশাপাশি ঈদুল ফিতরের দিনও ঘোষণা করেছে আইএসি। সেই ঘোষণা অনুযায়ী, চলতি বছর যদি ২৯টি রোজা হয়— সেক্ষেত্রে আগামী ২১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন করা হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে; আর উপমহাদেশে ঈদ হবে ২২ এপ্রিল।

ইসলাম ধর্মের প্রধান ৫ স্তম্ভের তৃতীয়টির নাম রোজা। আরবি রমজান মাসের ৩০ দিন ধর্মপ্রাণ মুসল্লিরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানহার, সহিংসতা ও শারীরিক চাহিদা মেটানো থেকে বিরত থাকেন। এই ব্যাপারটিকেই রোজা বা সিয়াম সাধনা বলা হয়।


একাত্তর/এআর

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এবার হিজরী ১৪৪৭ সালে রমজান মাস ৩০ দিন পূর্ণ হয়েছে।
আগামী বছরের ২ মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী, শাবানের পরই আসে রমজান মাস, সেই হিসাবে আর চার মাস বাকি আছে।
পবিত্র রমজান মাস রোববার (৩ এপ্রিল) নাকি সোমবার (৪ এপ্রিল) শুরু হবে তা জানা যাবে শনিবার সন্ধ্যায়।শুক্রবার (১ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসের চাঁদ দেখার সংবাদ...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর