উন্নয়ন প্রকল্পে কমাতে হবে ভূগর্ভস্থ পানির ব্যবহার: প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০১:৩২ পিএম

ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে যে কোনো উন্নয়ন প্রকল্প নিতে হবে। রোধ করতে হবে পানির অপচয়। বিশ্ব পানি দিবসে এমনই নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান বলেন, ভূগর্ভস্থ পানি যত কম ব্যবহার করা যায় আর ভূউপরিস্থ পানি যত বেশি ব্যবহার করা যায়, সেদিকে লক্ষ্য রেখেই সব পরিকল্পনা গ্রহণ করেছি। বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে সোমবার (৪ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দেন। 

এ সময় তিনি বলেন, স্বাধীনতার পরপরই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার পদক্ষেপ নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সঙ্গে বাংলাদেশ যে একটা ব-দ্বীপ, সে কথা মাথায় রেখে তিনি এ দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ পানিসম্পদ রক্ষা ও ব্যবহার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছিলেন পানি উন্নয়ন বোর্ড এবং যৌথ নদী কমিশন।

শেখ হাসিনা বলেন, জাতির পিতার পথ অনুসরণ করেই আওয়ামী লীগ ১৯৯৯ সালে জাতীয় পানি নীতি প্রণয়ন করে। দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি, তখন জাতীয় পানি ব্যবস্থাপনা, পরিকল্পনা প্রণয়ন করি। বাংলাদেশ পানি আইন ২০১৩, বাংলাদেশ পানি বিধিমালা ২০১৮ প্রণয়ন করে, তা বাস্তবায়ন করছি। তাছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা গাইডলাইনও জারি করা হয়েছে।

তিনি বলেন, এ বছর বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য ‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’। যা ভূগর্ভস্থ পানি সুরক্ষা, টেকসই ব্যবহার, সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করছে। আমরা প্রকৃতপক্ষে মিঠা পানির দেশ। তারপরও জাতিসংঘ ঘোষিত এসডিজি-৬ বাস্তবায়নের দিকে আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩০ সালের মধ্যে সবার জন্য সুপেয় পানির ব্যবস্থা এবং স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা এসডিজি-৬-এর বড় লক্ষ্য। ইতোমধ্যে স্যানিটেশনে আমরা ৯৭ শতাংশ সফলতা অর্জন করেছি। সুপেয় পানি ব্যবস্থার জন্যও আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি।

সরকারপ্রধান বলেন, পৃথিবীর অনেক দেশ আছে, যেখানে সুপেয় পানি পাওয়া কষ্টকর। তারা অনেক কষ্ট করছে। কিন্তু আমাদের বিশাল পানিসম্পদ রয়েছে। আমরা যদি আমাদের এই সম্পদ যথাযথ ব্যবহার করতে পারি, তবে আমাদের দেশের মানুষের কষ্ট হবে না। বরং আমরা বিশ্বকে পানি সরবরাহ করতে পারব। সে বিষয়টা মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে।

বঙ্গবন্ধুকন্যা জানান, ভূগর্ভস্থ পানি সীমিত করার বিভিন্ন পদক্ষেপ ইতোমধ্যে আমরা হাতে নিয়েছি। ঢাকা শহরে নদীর পানি পরিশোধন করে সরবরাহ করছি। নদীর পানি পরিশোধন করে জেলা-উপজেলা পর্যায়েও পাইপ দিয়ে পানি সরবরাহের ব্যবস্থা নিয়েছি।  

 

একাত্তর/এসএ

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর