কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারের আহবান রাষ্ট্রপতি

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৭:১২ পিএম

তৃণমূলে মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে আরো উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

আগামীকাল ২৬ এপ্রিল কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২৫ এপ্রিল) এক বাণীতে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

দেশব্যাপী কমিউনিটি ক্লিনিকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান।

তিনি বলেন, চিকিৎসা সেবা জনগণের অন্যতম মৌলিক অধিকার। জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার মধ্য দিয়ে একটি সুস্থ, কর্মক্ষম ও প্রগতিশীল জাতি গঠনের লক্ষ্যে সরকার সারাদেশে তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করছে। কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদার ও সুসংহত করার লক্ষ্যে সরকার ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন ২০১৮’ প্রণয়ন করেছে।

বর্তমানে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের আওতায় দেশব্যাপী ১৪ হাজার ১৫৮টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ সম্পন্ন হয়েছে, যার মধ্যে ১৪ হাজার ১২৭টি ক্লিনিকে সেবা কার্যক্রম চালু রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের অন্যতম ‘কমিউনিটি ক্লিনিক’ কার্যক্রম আজ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে  প্রশংসিত হচ্ছে। তৃণমূল পর্যায়ে দরিদ্র ও সুবিধা-বঞ্চিত মানুষের পুষ্টি-স্তর উন্নয়ন, জীবনমান বৃদ্ধি ও সার্বিক জনস্বাস্থ্য রক্ষায় কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন: মালিকদের একটা পক্ষ গণমাধ্যমকর্মী আইন চায় না: তথ্যমন্ত্রী

করোনা মহামারি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যশিক্ষা প্রদান, সামাজিক জনসচেতনতা সৃষ্টি এবং গণটিকা কর্মসূচির মাধ্যমে কোভিড ভ্যাকসিন প্রদান কার্যক্রমে কমিউনিটি ক্লিনিক প্রশংসনীয় অবদান রাখছে।

গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর নিকট মানসম্মত স্বাস্থ্যসেবা যথাযথ ও কার্যকরভাবে পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদার করতে সরকার, বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপসহ সংশ্লিষ্ট সকলকে আরো উদ্যোগী হতে হবে। এর মাধ্যমে কমিউনিটি ক্লিনিক দেশব্যাপী স্বাস্থ্য-পরিষেবা কাঠামো ও স্বাস্থ্য ব্যবস্থার যুগান্তকারী অগ্রগতির প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।


একাত্তর/আরএ

যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট...
বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলা প্রশাসকদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর