আট লক্ষ গৃহহীনকে স্থায়ী বাড়ি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১২:৪৩ পিএম

সারাদেশের আট লক্ষের ওপরে ভূমিহীন, গৃহহীন রয়েছে তাদের প্রত্যেককেই স্থায়ী বাড়ি করে দেওয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে খাস জমি নেই, প্রয়োজনে জমি কিনে অসহায় মানুষদের স্থায়ি ঠিকানা করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রায়ণ-২ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,  শুধু ছিন্নমূল নয়, বেদে, তৃতীয় লিঙ্গের মানুষসহ অবহেলিত মানুষদেরও বাড়ি করে দিচ্ছে সরকার। শুধু ঘর নয়, অবহেলিত মানুষদের মর্যাদা রক্ষা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করেছে সরকার।

ক্ষমতা আমার কাছে ভোগের বস্তু নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে জাতি বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করে সে জাতি কখনো পিছিয়ে থাকতে পারে না, সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ হিসেবে এগিয়ে যাবে উল্লেখ করে শেখ হাসিনা জানান, একদিকে যেমন প্রযুক্তিজ্ঞান সম্পন্ন দেশ হিসেবে গড়ে তুলছি অন্যদিকে যারা একবেলা খেতে পায় না, আশ্রয়হীন তাদেদের ভাগ্য পরিবর্তনের জন্যই কাজ করে যাচ্ছি। 

উল্লেখ্য, ২০২১ সালের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে ৬০ হাজার ১৯১টি ঘর, ২০ জুন ৫৩ হাজার ৩০০টি ঘর হস্তান্তর করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত মোট ঘরের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৩২৯টি। তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন একক ঘরের সংখ্যা ৬৫ হাজার ৬৭৪টি। এর মধ্যে আজ ৩২ হাজার ৯০৪টি হস্তান্তর হয়েছে।


একাত্তর/এসএ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর