অফিস আদালত আর ব্যাংক খুললেও নেই কর্মচাঞ্চল্য

আপডেট : ০৫ মে ২০২২, ০৫:৪০ পিএম

টানা ছয় দিনের ঈদের ছুটি কাটিয়ে অফিস-আদালতে যোগ দিয়েছেন কর্মজীবীরা। তবে উপস্থিতি অনেক কম। যারা এসেছে তারা শুভেচ্ছা বিনিময় করেই সময় কাটিয়েছেন। 

গত বৃহস্পতিবার ছিলো শেষ সরকারি কর্মদিবস। এরপর টানা দুদিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে, ছয় দিনের ঈদের লম্বা ছুটি শুরু হয়। 

সেই ছুটি কাটিয়ে কেউ কেউ কাজ যোগ দিলেও, অনেকেই অফিস শুরু করবেন আরো দুদিনের সাপ্তাহিক ছুটি শেষ করে। তাই বৃহস্পতিবার অফিসপাড়ায় সে রকম কর্মচাঞ্চল্য নেই।

সহকর্মীরা ঈদের কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময় করছেন। ব্যাংক পাড়াতেও জরুরি লেনদেন ছাড়া খুব একটা চাপ দেখা যায়নি। আবার অনেক বেসরকারি প্রতিষ্ঠানও খোলেনি।

ঈদের পরে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঈদের পরে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি প্রায় অর্ধেক। যারা এসেছেন তাদের মধ্যে ছিলো ঈদের আমেজ।

সচিবালয় চত্বর, ভবনের করিডোর এবং বিভিন্ন কক্ষ ঘুরে দেখা গেছে বেশিরভাগ কক্ষই ছিলো একেবারে ফাঁকা। কোনো কোনো কক্ষে এখনো ঝুলছে তালা। 

বৃহস্পতিবার অফিস করার পর আবার দু’দিন সাপ্তাহিক ছুটি। অনেকেই দিনটি ঐচ্ছিক ছুটি নিয়ে টানা ৯ দিনের ছুটি উপভোগ করছেন। ফলে রোববার থেকে সচিবালয়ে ফিরবে কর্মব্যস্ততা।

যারা অফিসে এসেছেন তারাও খোশগল্প করেই সময় কাটাচ্ছেন। একে অপরের কুশল বিনিময় করেছেন। ঈদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন। অনেকে সহকর্মীদের জন্য খাবারও এনেছেন।

সচিবালয়ের পার্কিংয়ের স্থানসহ আশপাশের জায়গাগুলোতেও গাড়ির সংখ্যা কম। নেই মানুষের পদচারণা। দর্শনার্থী অভ্যর্থনা কেন্দ্রে কারও উপস্থিতি চোখে পড়েনি।

সচিবালয়ের মতো পুরনো ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতেও ছিলো না কোন ধরনের কর্ম চাঞ্চল্য। আইনজীবীদের সংখ্যা ছিলো কম। তারাও সময় কাটিয়েছেন শুভেচ্ছা বিনিময় করে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের অবস্থা দেখে ব্যবস্থা, তবু প্রস্তুত বাংলাদেশ

ঈদের ছুটি শেষে খুলেছে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারও। বৃহস্পতিবার থেকে পূর্বের যথারীতি নিয়ম ও সময়ে ফিরে গেছে এসব প্রতিষ্ঠান। 

অর্থাৎ সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজ দফতরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর