হজ প্যাকেজ ঘোষণা, বাড়লো খরচ

আপডেট : ১১ মে ২০২২, ০২:১২ পিএম

চলতি বছর হজে যেতে সরকারিভাবে প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তবে এবার প্রথম, দ্বিতীয় প্যাকেজ থাকলেও রাখা হয়নি তৃতীয় প্যাকেজ। ঘোষিত প্যাকেজ অনুযায়ী, এবার হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর লাখ টাকারও বেশি বাড়তি খরচ হবে।

এবার সরকারি ব্যবস্থাপনায় চার হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ সহ মোট ৫৭ হাজার ৫৮৫ যাত্রী হজে যাচ্ছেন।

বুধবার (১১ মে) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়।

সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকের হজ প্যাকেজ সম্পর্কে ব্রিফ করেন।

আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে জানিয়েছে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এবার মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজে অংশ নিচ্ছেন। সরকারিভাবে হজে যেতে প্রস্তাবিত প্যাকেজ-১ এ পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ চার লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে একটি প্যাকেজ এ খরচ ধরা হয়েছে চার লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা।

২০২০ সালের তুলনায় সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর দাম বেড়েছে এক লাখ দুই হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর দাম বেড়েছে এক লাখ দুই হাজার ১৫০ টাকা।

এখন পর্যন্ত নিবন্ধিত ৫৭ হাজারের কোটা পূরণ হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, হজের প্রথম ফ্লাইটের সম্ভব্য তারিখ ৩১ মে নির্ধারণ করা হয়েছে। এবার ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে বলে  সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: তিন শর্তে সম্রাটের জামিন, মুক্তিতে বাধা নেই 

হজের সরকারি প্যাকেজ খরচ কেন বেশি- এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, এবার বাড়িগুলো দূরে হওয়ায় যাতায়াত খরচ বেশি হওয়ায় খরচ বেড়েছে। ২০২০ সালে সৌদি রিয়ালের বিনিময় হার ছিল ২৩ টাকা। আজ এই হারের পরিমাণ ২৪ টাকা ৩০ পয়সা। এটিও প্যাকেজ মূল্য বাড়ার অন্যতম কারণ। এছাড়া সৌদি আরবে সব খাতের উপর ১৫ শতাংশ ভ্যাট, সার্ভিস চার্জ, কর অন্তর্ভুক্ত করা হয়েছে। মোয়াচ্ছাছা এর খরচ দ্বিগুণ হয়েছে। বাড়ি ভাড়া বেড়েছে। 

এ সময় হজের বেসরকারি প্যাকেজ আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানানো হয়। 


একাত্তর/এসি

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটে মোট ৪০,৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্বজুড়ে সুন্দরের সবচেয়ে বড় মহাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে উদযাপিত হলো নতুন বিশ্ব সুন্দরীর অভিষেক। ভিয়েতনামের চোখধাঁধানো নাহ ট্রাং শহরে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড ২০২৬' আসরের রক্ত গরম করা ফাইনালে...
মাথায় ঝলমলে এক বিশ্বসুন্দরীর মুকুট পরার সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ভিয়েতনামের জমকালো মঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের সামানজার সাঈদ। মূল লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ‘বিউটি উইথ আ পারপাস’-এ...
লক্ষ্মীপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া দাদাকে বাঁচাতে পানিতে নেমে দুই শিশুরও সলিলসমাধি হয়। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর