আগুনের ঘটনা দেশের ভাবমূর্তির ওপর ধাক্কা: নৌ প্রতিমন্ত্রী

আপডেট : ০৬ জুন ২০২২, ০৭:৪৭ পিএম

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এই ক্ষতি দেশের ভাবমূর্তির ওপর ধাক্কা পড়েছে। দেশের আন্তর্জাতিক বাণিজ্যকে অনেক প্রশ্নবিদ্ধ করেছে।

সোমবার (৬ জুন) চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, এতো বড় ক্ষতির কারণে সরকার এই দুর্ঘটনার ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে চলবে। তদন্তে যা বেরিয়ে আসবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কেউ এ ঘটনার জন্য দায়ী কি-না তা তদন্ত শেষ না হলে বলা যাবে না। তদন্তের রিপোর্ট বাস্তবায়নে ক্ষেত্রে জিরো টলারেন্স। তদন্ত কমিটি করা হয়েছে, প্রতিবেদন জমা দেওয়ার আগে কিছু বলবো না।

আরও পড়ুন: গাফিলতির কোন প্রমাণ পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। 

তিনি আরও বলেন, সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এত বড় ক্ষতি হয়েছে যে দেশের ভাবমূর্তির সঙ্গে ধাক্কা লেগেছে। আন্তর্জাতিকভাবে আমরা ব্যবসা-বাণিজ্য করি, সেটার অনেক ক্ষতি হয়েছে। তদন্ত প্রতিবেদন বাস্তবায়নে আমরা জিরো টলারেন্স।

এর আগে সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান সাংবাদিকদের বলেন, ঘটনার পরপর প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে। নিহত ব্যক্তিদের সবাই এক লাখ টাকা এবং আহত ব্যক্তিদের ৫০ হাজার টাকা করে চিকিৎসার জন্য দেওয়া হয়েছে। শ্রম মন্ত্রণালয় থেকে নিহত ব্যক্তিদের দুই লাখ এবং আহত ব্যক্তিদের ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।


একাত্তর/এআর

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ৩০ সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। 
দেশের বিভিন্ন স্থানে আগুনের ঘটনা নিরাপত্তা বাহিনী গভীরভাবে তদন্ত করছে। নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। 
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর