বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীরা এখনো শঙ্কামুক্ত নন

আপডেট : ০৭ জুন ২০২২, ০৯:১১ পিএম

সীতাকুণ্ডের আগুনের ঘটনায় দগ্ধ অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৬ জনের কেউ এখনো শঙ্কামুক্ত নন। 

চিকিৎসকরা বলছেন, সঙ্কটাপন্ন তিন জন আইসিইউতে আছেন। একজন করোনা পজিটিভ হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। 

সীতাকুণ্ডে দগ্ধ ১৯ জনকে চিকিৎসা দিতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আনা হয়। সোমবার পর্যন্ত তাদের চারজন ছিলেন আইসিইউতে। 

মঙ্গলবার (৭ জুন) বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় অগ্নিদগ্ধ ফরমানুল ইসলামকে আইসিইউ থেকে ওয়ার্ডে নেয়া হয়েছে। 

তিনজন এখনো আইসিইউতে আছেন। যাদের দু’জন ফায়ার সার্ভিস কর্মী রবিন ও গাউসুল আযম। সবার অবস্থাই আশংকাজনক।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, সীতাকুণ্ডের ঘটনার পর থেকে সোমবার রাত পর্যন্ত ঢাকায় ১৯ জনকে আনা হয়েছে। 

তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খালিদুর রহমান নামে আরেকজন করোনা পজিটিভ হওয়ায় ঢামেকের কোভিড ইউনিটে পাঠানো হয়েছে।

এখন বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন ১৬ জন। আইসিইউর বাইরে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থা স্থিতিশীল হলেও কাউকেই শংকামুক্ত বলছেন না এই বিশেষজ্ঞ চিকিৎসক।

তিনি জানান, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের প্রায় সবার চোখে সমস্যা আছে। তাদের চোখের বিষয়টি ঢামেকের চিকিৎসকরা দেখছেন এবং যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, সকালে বার্ন ইন্সটিটিউটে আসেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান নাছিমা বেগম। তিনি বলেন, মালিকপক্ষের গাফিলতির কারণেই এমন নারকীয় পরিস্থিতি হয়েছে। চট্টগ্রামে হাসপাতালে থাকা কেউ ঢাকায় এসে চিকিৎসা নিতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক। 



একাত্তর/এআর

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে সরকার।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর