বন্যা পরিস্থিতি: সিলেটের দুই জেলায় সেনা মোতায়েন

আপডেট : ১৭ জুন ২০২২, ০৯:৫৪ পিএম

সিলেট এবং সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় পাঁচটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে জেলা দুটিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 

শুক্রবার (১৭ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানায়। 

আইএসপিআর জানায়, সিলেট জেলায় যে উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছে সেগুলো হলো- সিলেট সদর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ।

অপরদিকে সুনামগঞ্জ জেলার যে উপজেলাগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে সেগুলো হলো- সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, দিরাই, দোয়ারাবাজার ও ছাতক। 

এছাড়া সুনামগঞ্জের খাদ্য গোডাউন রক্ষা এবং সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশনে সেনা মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এখনই উঠছে না

সেনা সদস্যদের যে পাঁচটি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তা হলো-

১. পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়া।

২. বেসামরিক প্রশাসনের সহায়তায় অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্বাচন এবং উদ্ধার ব্যক্তিদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা।

৩. চিকিৎসা সহায়তা দেয়া।

৪. খাদ্য গোডাউন, পাওয়ার স্টেশন এবং অন্য স্থাপনা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা।

৫. সীমিত পরিসরে খাদ্য এবং সুপেয় পানি সরবরাহ করা।


একাত্তর/এসি

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
দেশে চলমান বন্যা ও পাহাড়ধসে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় আক্রান্ত হয়েছেন ছয় লাখের বেশি মানুষ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর