পাটুরিয়া ও শিমুলিয়ায় দিনে বন্ধ থাকবে ফেরি চলাচল

আপডেট : ০৯ মে ২০২১, ০৬:৪৮ এএম

করোনার বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক আজ শনিবার (৮ মে) থেকে পাটুরিয়া ও শিমুলিয়া ঘাটে দিনে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা একাত্তরকে বলেন, সাময়িকভাবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। কতদিন এটি চলমান থাকবে তা এখনি নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য শুধু রাতে ফেরি চলবে। পাশাপাশি অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়িসহ বিশেষ প্রয়োজনে পারাপারের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, লকডাউনের মধ্যেও শুক্রবার পারাপারের জন্য যেভাবে উপচেপড়া ভিড় হয় এতে করোনাভাইরাসের সংক্রমণ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে বিআইডব্লিউটিসি। তাই বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের নজরে আনার পর শনিবার থেকে দিনে ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আগে থেকেই বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট।

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে নানান পদক্ষেপ নিয়েছে সরকার। সরকারি নির্দেশনা অনুযায়ী দূরপাল্লার কোনো বাস এমনকি ট্রেন বা লঞ্চ চলাচল করবে না। কিন্তু গত কয়েকদিনে দেখা যায় নির্দেশনা অমান্য করে অনেকেই ভেঙে ভেঙে গন্থব্যে পৌঁছার জন্য ভিড় করছে। শুক্রবার ছুটির দিনে ভিড় বাড়ে কয়েকগুণ। মানুষের উপচেপড়া ভিড়ে অনেক ফেরি কোনো বাহন না নিয়েই গন্তব্যে রওনা হয়। এতে সহস্রাধিক পণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ির জট দেখা দেয় শিমুলিয়া ঘাটে।



একাত্তর/আরএ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর