বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় পতাকা জোড়া লাগিয়ে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করা ছবিটি সরিয়েছে পাকিস্তান হাইকমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তির পর ঢাকায় পাকিস্তানের হাইকমিশন ছবিটি সরিয়ে নেয়। তাদের দাবি, কোনো অসৎ উদ্দেশে ছবিটি পোস্ট করা হয়নি।
রোববার (২৪ জুলাই) দুপুরে পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজের কভারে শুধু দেশটির জাতীয় পতাকার ছবি দেখা গেছে।
এদিন সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন ফেসবুকে যে ছবি প্রকাশ করেছে, সেটা আমাদের পছন্দ হয়নি বলে তাদের জানিয়েছি।
পাকিস্তান অ্যাম্বাসির বরাত দিয়ে তিনি জানান, তাদের দাবি (পাকিস্তান অ্যাম্বাসি) কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই ছবি প্রকাশ করেনি। শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, অন্য অনেক বন্ধুপ্রতীম দেশের ক্ষেত্রেও তারা তাদের সামাজিক প্লাটফর্মে পতাকার ছবি সেভাবে ব্যবহার করেছে।

আরও পড়ুন: পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে মনোযোগ দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
এর আগে বৃহস্পতিবার (২১ জুলাই) পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজের কাভার ফটো হিসেবে বাংলাদেশ-পাকিস্তানের পতাকা জোড়া লাগিয়ে আপলোড করে। এর পর থেকেই সামাজিক গণমাধ্যমে শুরু হয় তোলপাড়।
একাত্তর/এসি
