১৫ ইউনিয়ন ও চার পৌরসভায় ভোট চলছে

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১২:০৫ পিএম

দেশের মেয়াদোত্তীর্ণ চারটি পৌরসভা এবং ১৫টি ইউনিয়ন পরিষদের নতুন জনপ্রতিনিধি নির্বাচনে ভোট চলছে। সবগুলোতে ইভিএম পদ্ধতি ভোটগ্রহণ করা হচ্ছে।

একইসঙ্গে হচ্ছে তিন পৌরসভা, দুই উপজেলা, ৩৩ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন এবং বিভিন্ন কারণে আটকে থাকা ১৩ ইউপির পুননির্বাচন।

নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকাল আটটায় নির্ধারিত সময়েই এসব পৌরসভা, উপজেলা ও ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল চার পর্যন্ত একটানা এই ভোটগ্রহণ চলবে।

জয়পুরহাট জেলার পাঁচবিবি, ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন হচ্ছে। শূন্য পদে উপ-নির্বাচন রয়েছে তিনটি পৌরসভায় ও দুই উপজেলায়।

এছাড়া ১৫টি ইউপির সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। বিভিন্ন শূন্য পদে ৩৩ ইউপির উপ নির্বাচন ও বিভিন্ন কারণে পুননির্বাচন হচ্ছে ১৩ ইউপিতে।

দুর্গম এলাকা রামগতির চর আব্দুল্লাহ ও রাঙামাটির লংগদুতে ব্যালটে ভোটগ্রহণ হলেও বাকি সব এলাকায় ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।

কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর ১৫ জুন প্রথম ভোট করে। ইতিমধ্যে কুমিল্লা সিটি করপোরেশন ও দেড় শতাধিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন পদের ভোট হয়েছে।

আরও পড়ুন: ওসি প্রদীপের ২০ ও স্ত্রী চুমকির ২১ বছর সশ্রম কারাদণ্ড

বুধবার পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও উপ-নির্বাচন হওয়ার কথা ছিল।

কিন্তু ইভিএম নিয়ে এক প্রার্থীর বক্তব্যের পর বিষয়টি তদন্তের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ভোট স্থগিত করা হয়েছে।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে...
চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ও নজিরবিহীন দিন হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি। এদিন প্রথমবারের মতো দেশের নাগরিকরা একই সঙ্গে দুই ধরনের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন- একটি ত্রয়োদশ জাতীয়...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালেটে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক ভাগ এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নিয়েছে নির্বাচন কমিশন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর