তেলের দাম বাড়ানোর জন্য সরকার দায়ী নয়: তৌফিক

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১০:২৫ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ার জন্য সরকার দায়ী নয় বলে মন্তব্যকরেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টাতৌফিক-ই-ইলাহী চৌধুরী।

রোববার, রাজধানীতে জ্বালানি নিরাপত্তা বিষয়ক এক আলোচনাঅনুষ্ঠানে তিনি জানান, রাশিয়া-ইউক্রেনযুদ্ধের কারণে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোতেও এখন তেলের দাম বেশি।

আলোচনায় বঙ্গবন্ধুর জ্বালানি নীতি অনুযায়ী দেশীয় সম্পদেরসুষম ব্যবহার ও দক্ষতাপূর্ণ যন্ত্রপাতি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

করোনা পরিস্থিতির উন্নতির পর বিশ্ববাজারে তেলের লাগাতারউর্ধ্বগতির ছিলো। লোকসানদিয়ে দীর্ঘ দিন সেই তেল সরবরাহের পর শুক্রবার রাত ১২টা থেকে দেশের বাজারেও তেলের দামবাড়ানো হয়েছে।

আলোচনায় প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণেই নতুন দাম নির্ধারন করতে বাধ্য হয়েছে সরকার।

বাংলাদেশ এনার্জি সোসাইটির সভাপতি আবুল কালাম আজাদ জানান, করোনা পরিস্থিতির পর বিশ্বব্যাপী বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়াও সংকটের অন্যতমকারণ।

আর সংকট মোকাবিলায় নিজস্ব জ্বালানির উৎসের সুষম ব্যবহারও দক্ষতাপূর্ণ ব্যবহার জরুরি বলে জানান একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বললেন, তেলের দাম এতোটা বাড়ানো ঠিক হয়নি। সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান জ্বালানিখাতে বেসরকারি উদ্যোক্তাদের পাশে রাখতে বলেন।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বঙ্গবন্ধুর জ্বালানিনীতির বিকল্প নেই বলে জানান  অনুষ্ঠানের সঞ্চালকমোল্লা আমজাদ।

একাত্তর/এসএ

দেশে চলমান এলপিজি সংকট মোকাবিলা এবং বাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি ও দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের সর্বশেষ নির্ধারিত দামই আগামী ১ অক্টোবর থেকে বহাল থাকবে।
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর