বঙ্গবন্ধুকে ছয় দফা থেকে সরতে দেননি বঙ্গমাতা: শেখ হাসিনা

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৬:৫৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মোড় ঘুরানো রাজনৈতিক সিদ্ধান্তে ফজিলাতুন নেসা মুজিবের মনোভাবের প্রতিফলন ঘটেছে। এজন্য বঙ্গবন্ধুকে তিনি ছয় দফা থেকে আট দফায় সরতে দেননি। নেতাদের চাপ শর্তেও সাত মার্চে কোনো লিখিত বক্তব্য না দিয়ে মনে যা এসেছে সেটাই বলেছেন। এমনকি সরকার চালানোর সময়ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করলেও ফজিলাতুন নেতা মুজিব শুধরে দিতেন। পাশে থেকে সরকার পরিচালনায়ও সহযোগিতা করেছেন।

সোমবার (৮ আগস্ট) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পদক বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সমাজসেবা এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বিশিষ্ট নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২’ দেয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, সব কিছু সামলে নেবার, যেকোনো পরিস্থিতি মেনে নেবার অদ্ভুত শক্তি ছিলো তার মা ফজিলাতুন নেসা মুজিবের। 

ফজিলাতুন নেসা মুজিব নির্দ্বিধায় নিজের টাকা, এমনকি দলের জন্য নিজের গহনাও বিক্রি করে দেন। তিনি বাবা মুজিবকে  রাজনীতি করা জন্য স্বাধীনতা দিতেন। 

আরও পড়ুন: বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পেলেন পাঁচ নারী

শুধু নিজের জন্য কিছু পাওয়ার চেয়ে মানুষের জন্য অনেক কিছুই করার আছে।

দেশের নারী সমাজের প্রতি ফজিলাতুন নেসা মুজিবের আর্দশ অনুসরণ করার আহবান জানান প্রধানমন্ত্রী। 


একাত্তর/এসি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর