বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১২:৫৯ পিএম

বাংলাদেশের নৌপরিবহন খাতসহ অন্যান্য খাতে বিনিয়োগের বিষয়ে মার্কিন কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সফররত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ও কোম্পানির প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে সম্যক ধারণা লাভ করেন এবং বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

বুধবার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিনস শহরে আমন্ত্রণকারী সংস্থা ইউএস ট্রেড এন্ড ডেভেলপমেন্ট এজেন্সি ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ও ইউএসটিডিএ এর কর্মকর্তাবৃন্দ, ইউএস এর ১৯টি কোম্পানির প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে বিজনেস গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। খবর বাসসের।

বৈঠকে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম ইত্যাদি বিষয়ে উপস্থাপন করা হয় এবং বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধি জেমকন গ্রুপের পক্ষ থেকে কাজী ইনাম আহমেদ ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর বশির আহমেদ পৃথক পৃথক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

আরও পড়ুন: গরুপাচার মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল

গোলটেবিল বৈঠকে প্রতিমন্ত্রীর সাথে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ মন্ত্রণালয়, সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

কয়লা বোঝাই এমভি আবদুল্লাহ ছিনতাইয়ের পর উদ্ধারের ঘটনায় আর্মড গার্ড না থাকাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা আজকে ভারতবিরোধী স্লোগান দিচ্ছে, বলছে ইন্ডিয়া আউট তারা আসলে বাংলাদেশের জনগণ থেকে আউট হয়ে গেছে। তারাই পাকিস্তানপন্থী, পাকিস্তানি যে আদর্শ সেটা...
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নেপালের বাণিজ্য মন্ত্রী দামোদার ভান্ডারী দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
আমদানি-রপ্তানিতে বাংলাদেশের মংলা ও পায়রা বন্দর ব্যবহারে নেপাল আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী। তিনি বলেন, ভারতের ২৩ কিলোমিটার পথ ব্যবহার করে বাংলাদেশের...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর