সাতদিনের মধ্যে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০২:৩৯ পিএম

আগামী এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের দাম সমন্বয় হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

ভোজ্যতেলের দাম সমন্বয় হবে কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, শিগগিরই ট্যারিফ কমিশন বসবে। তেল ব্যবসায়ীরা তো একটা দাবি দিয়েছে। সেটা জাস্টিফাইড কি না, সেটা এক সপ্তাহের মধ্যে ট্যারিফ কমিশন বসে ঠিক করবে।

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে জানিয়ে তিনি বলেন, কিন্তু আমাদের দেশে ডলারের দামটা বেড়ে গেছে। তাই যে সুফলটা পাওয়ার কথা, সেটা পাওয়া যাচ্ছে না। তারপরও ট্যারিফ কমিশন পুরো বিষয়টি চেক করবে বলেও জানান মন্ত্রী।

পরিবহন খরচ বাড়ার অজুহাতে রাজধানীতে পণ্যের দাম বাড়ানোর বিষয়ে কোনো তদারকি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা বাণিজ্য মন্ত্রণালয় তো করবে না। 

আশপাশের দেশের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম ঠিক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখনও যদি ধরা হয় ডিজেলে দাম আজকের বাজারে প্রতি লিটারে ৮ টাকা করে লোকসান হচ্ছে।


একাত্তর/এআর

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, রপ্তানিমুখী শিল্পকে শক্তিশালী করা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য...
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বৈঠক করেছেন।
বোতলজাত ভোজ্যতেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার। আজ থেকে নতুন দাম কার্যকর হবে
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর