‘বেহেস্তে আছি’ মন্তব্যের ব্যাখ্যায় যা বললেন মোমেন

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৯:৫৪ পিএম

‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। আমরা সুখে আছি, বেহেশতে আছি’। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এমন মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমসহ সারাদেশের এখন আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকে এনিয়ে ব্যাঙ্গও করছেন। 

এমন পরিস্থিতির মধ্যেই একদিনের মাথায় নিজের মন্তব্য নিয়ে কাছে ব্যাখ্যা দিয়েছেন আব্দুল মোমেন। তিনি দাবি করেছেন, তার বক্তব্য সাংবাদিকরা প্যাঁচ লাগিয়ে বা বাকিয়ে পরিবেশন করেছে। তার বক্তব্য সাংবাদিকরা ‘টুইস্ট করেছেন’ বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার দুপুরে সিলেটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে গেলে তিনি ‘বেহেস্তে আছি’ প্রসঙ্গটির অবতারণা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে- একটি পক্ষ এমন প্যানিক ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বৈশ্বিক মন্দার কারণে কিছুটা সংকটে আছি ঠিক, কিন্তু আমাদের যথেষ্ট রিজার্ভ আছে। আগাম সতর্কতা হিসেবে আমরা কিছুটা সাশ্রয়ী হওয়ার চেষ্টা করছি।

মোমেন বলেন, আমি বলেছি, কম্পারেটিভ টু আদার কান্ট্রি (অন্য দেশের তুলনায়) ভালো আছি। আর আপনারা সব জায়গায় লিখেছেন ‘বেহেশত বলেছেন’। মানে টুইস্ট করা হয়েছে।

তখন উপস্থিত সাংবাদিকরা বলেন, আপনি গতকাল যা বলেছেন, তাই অন-এয়ার হয়েছে।

এরপর মোমেন বলেন, মুদ্রাস্ফীতি ইংল্যান্ডে ১২ ভাগ, তুরস্কে ৬৭ ভাগ, পাকিস্তানে ৩৭ ভাগ, শ্রীলংকায় ১৫০ ভাগ, আর আমাদের মুদ্রাস্ফীতি মাত্র ৭ ভাগ। 

তিনি বলেন, আমি বলেছি অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। তাদের তুলনায় আমরা বেহেশতে আছি, এ কথা বলেছিলাম। কিন্তু আপনারা এক্কেবারে উল্টা! যাই হোক।

সিলেট জেলা পরিষদ আয়োজিত ২০১৯-২০ অর্থবছরের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন মোমেন। সেখান থেকে বেরিয়েই তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলেন।


একাত্তর/এসি

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আর হেয় প্রতিপন্ন না করার বিষয়ে আশ্বস্ত হয়েছে ঢাকা। 
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর