ডলারের পর এবার কমেছে ডিমের দাম

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২:০৭ পিএম

ডলারের পর এবার কমতে শুরু করেছে ডিমের দাম। বুধবার ডিম বাজারের পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন,  'পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, দাম কমানোর স্বার্থে প্রয়োজনে ডিম আমদানি করা হবে'। এর একদিন পরেই কমতে শুরু করেছে ডিমের দাম।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি হালিতে ফার্মের মুরগির লাল ডিম ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। বুধবারও রাজধানীর প্রায় সবখানে মুরগির ডিম ৬০ টাকা হালি দরে বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। এর একদিন পরেই ডিমের দাম হালিতে পাঁচ থেকে ১০ টাকা কমেছে।

আমদানির ঘোষণা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৮ আগস্ট) প্রতি ডজন ডিমের দাম ১৬৫ থেকে ২৫ টাকা কমে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ১০ টাকা কমে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, লাল ও সাদা ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৫০ টাকা করে। অথচ বুধবার বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা। সেই হিসাবে খুচরা বাজারে একদিনের ব্যবধানে প্রতি হালি ডিমের দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। তবে যারা ডজন কিংবা এক কেস ডিম কিনছেন তারা আরও কমে কিনতে পারছেন।

তবে লেয়ার মুরগির ডিমের দাম কমলেও দেশি মুরগি কিংবা হাঁসের ডিমের দাম কমেনি। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা ও দেশি মুরগির ২৪০ থেকে ২৫০ টাকা।

এদিকে, গত সপ্তাহে কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ ডলার যেখানে ১২০ টাকা পর্যন্ত উঠেছিল; চলতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার খোলা বাজারে নগদ ডলার নেমে এসেছে ১১০ থেকে ১১১ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে খোলাবাজারে ডলারের দাম কমেছে ১০ টাকা।


একাত্তর/এসএ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইনসের জন্য জেট এ-১ (জেট ফুয়েল)-এর দাম সমন্বয় করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশীয় এয়ারলাইনসের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম...
বাজারে চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় ডিমের দাম বেড়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, মেশিন দিয়ে তো ডিম বানানো যাবে না।
ভারতে প্রতি পিস ডিম বাংলাদেশি টাকায় সাড়ে ৭ টাকায় বিক্রি হচ্ছে, অথচ সেই একই ডিম বাংলাদেশে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে, অর্থাৎ প্রতি পিস ১৫ টাকায়। 
প্রতি কেজি ইলিশের খুচরা মূল্য সর্বোচ্চ ৭০০ টাকা নির্ধারণ করার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর