চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় ডিমের দাম বেড়েছে: বাণিজ্য উপদেষ্টা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১১:১৮ পিএম

বাজারে চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় ডিমের দাম বেড়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, মেশিন দিয়ে তো ডিম বানানো যাবে না।

সোমবার রাজধানীর কারওয়ানবাজারে ডিম, ব্রয়লার মুরগিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকি শেষে এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা।

তিনি বলেন, বাজারে ডিমের চাহিদা সাড়ে চার থেকে পাঁচ কোটি। বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ নেই। ডিম তো আর আমি মেশিন দিয়ে তৈরি করতে পারব না। বাজারে সরবরাহ নেই, তাই দাম বেড়েছে।

যারা দোকান বন্ধ রেখে ডিম বিক্রি করছে না ও সরবরাহ সংকট তৈরি করছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, উৎপাদন কম হলে বাজার মনিটরিং করে কোন সুফল পাওয়া যাবে না।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে জিনিসপত্রের যে দাম তাতে আমরাও খুব সন্তুষ্ট না। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ভোক্তাদের কষ্টটা লাঘব করার জন্য। আমরা চাই না ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে লোকসান করুক, কিন্তু অস্বাভাবিক লাভ করাও আপত্তিকর। বিশেষ করে পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের মধ্যে দামের ব্যবধান অস্বাভাবিক হওয়ার বিষয়টি খারাপ।

তিনি বলেন, কাঁচাবাজারে শাকসবজির দাম বৃদ্ধি হয়েছে। কারণ বাজারে জোগান কম, চাহিদার থেকে জোগান কম হলে দাম বেড়ে যায়, সেটাই স্বাভাবিক। দেশের অনেক স্থানে বন্যা হয়েছে, তার ওপর আবার বৃষ্টি হচ্ছে, এতে অনেক জায়গায় খেতখামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়ছে বাজারের সরবরাহে। তবে তারপরও আমরা দাম কমানোর চেষ্টা করছি।

সরকার দাম বেঁধে দেওয়ার পরও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসছে না কেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দাম বেঁধে কিন্তু পৃথিবীর কোনো দেশেই পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করা যায় না। তবে আমরা চেষ্টা করছি উৎপাদক, পাইকারি বাজার এবং ভোক্তা পর্যায়ের মধ্যে যেন দামের পার্থক্যে সামঞ্জস্য থাকে, খুব বেশি ব্যবধান যেন না হয়।

নিত্যপণ্যের দাম হ্রাসের ব্যাপারে বর্তমান সরকার ব্যর্থ কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, মাত্র দুই মাসে আপনারা একটা সরকারকে ব্যর্থ বলছেন। আর ১৫ বছরে যারা ব্যর্থ হলো, তাদের ব্যাপারে আপনারা কিছু বলছেন না। আর নিত্যপণ্য একটি জটিল বিষয়, এ ব্যাপারে একটু ধৈর্য ধরতে হবে। শুধু সিন্ডিকেটের কথা বলে তো আমরা পার পাব না। এই সিন্ডিকেট যেন না হতে পারে আমরা সেই চেষ্টা করছি।

এআর
ভারতে প্রতি পিস ডিম বাংলাদেশি টাকায় সাড়ে ৭ টাকায় বিক্রি হচ্ছে, অথচ সেই একই ডিম বাংলাদেশে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে, অর্থাৎ প্রতি পিস ১৫ টাকায়। 
দেশে ডিমের চাহিদা মেটাতে আরও ৫ কোটি ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।  
উৎপাদন বৃদ্ধিতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে আগামী শুক্রবার (৭ অক্টোবর) থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়,...
ডলারের পর এবার কমতে শুরু করেছে ডিমের দাম। বুধবার ডিম বাজারের পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন,  'পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, দাম কমানোর স্বার্থে প্রয়োজনে ডিম আমদানি করা...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর