রেলের ভাড়ার বাড়ানোর পরিকল্পনা নেই: রেলমন্ত্রী

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৯:১৪ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও, এখনই ট্রেনের ভাড়া বাড়ানোর কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানোর কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আমরা এই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে কোন প্রস্তাব পাঠাইনি। 

এর আগে সকাল ১০টায় মাওয়া রেল স্টেশনে আসেন তিনি। এ সময় পদ্মা সেতুতে রেল সংযোগ কাজের অগ্রগতি নিয়ে মন্ত্রী কথা বলেন প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে। 

পরে পদ্মা সেতু পার হয়ে তিনি যান জাজিরা প্রান্তে। সেখানেই কেক কেটে এবং বেলুন উড়িয়ে সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ উদ্বোধন করেন মন্ত্রী। 

পরে তিনি জানান, জ্বালানির দাম বাড়লেও এই মুহূর্তে রেলের ভাড়া বাড়ছে না। যথাসময়ে পদ্মা সেতুতে রেল লাইন বসানোর কাজ শেষ হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, পদ্মা সেতুর রেল সংযোগ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজের অগ্রগতি ৬৬ শতাংশ এবং মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ। 

আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজের অগ্রগতি ৫২ শতাংশ। এছাড়া কাজের ফাইন্যান্সিয়াল অগ্রগতি ৬৮ শতাংশ এবং ফিজিক্যাল অগ্রগতি ৭০ শতাংশ।

নুরুল ইসলাম সুজন বলেন, ভাঙ্গা থেকে জাজিরা পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথ রয়েছে। এ পথে স্লিপার স্থাপনের কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে।

ভাঙ্গা স্টেশনকে আধুনিক জংশন করে গড়ে তোলা হচ্ছে। এ জংশনে মাগুরা, গোপালগঞ্জ, ফরিদপুর রেল সংযোগের স্টেশন পয়েন্ট হবে। 

আরও পড়ুন: বঙ্গবন্ধু হত্যার ক্রীড়নকদের খুঁজতে কমিশন হবে: আইনমন্ত্রী

রেলমন্ত্রী আরও জানান, প্রথম দফায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭১ কিলোমিটার পর্যন্ত রেল লাইন বসানোর কাজ হাতে নেয়া হয়েছে।

আগামী চার মাসের মধ্যে মূল সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শেষ হবে। সেতুর দুই পাশে আনুষঙ্গিক কাজ শেষে আগামী বছর জুন থেকে ঢাকা-ভাঙ্গা রুটে চলবে যাত্রীবাহী ট্রেন।


একাত্তর/এসি


বাংলাদেশ রেলওয়ের চারটি পদে অপেক্ষমাণ তালিকার প্রথম ধাপ থেকে ৫৭ জন প্রার্থীর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো এবং আয় বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে গত ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশ রেলওয়ের আয় ২২৫ কোটি টাকা বেড়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল...
স্পিডবোটের যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। শান্ত ও অশান্ত-উভয় ধরনের নৌরুটের জন্য কিলোমিটার প্রতি এবং রুটভিত্তিক আলাদা ভাড়ার হার সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চার জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর