বঙ্গবন্ধু হত্যার ক্রীড়নকদের খুঁজতে কমিশন হবে: আইনমন্ত্রী

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১০:১৪ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পেছনে আসল ক্রীড়নকদের খুঁজে বের করতে কমিশন গঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নাম্বারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা জানান। আয়োজনে ছিলো আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি।

‘ইতিহাসের ইতিহাস: আগস্টের অমোচনীয় চিহ্ন’- শীর্ষক এই আলোচনা সভায় আইনমন্ত্রী বলেন, কমিশন কারো বিরুদ্ধে প্রতিশোধের জন্য নয়, সত্যকে জানার জন্যই গঠিত হবে।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার পর ইমডেমনিটি আইন তৈরি করে এই হত্যার বিচারে বাধা দেয়া হয়। সে কারণেই পরবর্তীতে বঙ্গবন্ধুর খুনিরা প্রতিষ্ঠিত হয়। খুনিরা দূতাবাসে চাকরি পায়। আর এই আইন হওয়ার ফলেই খুনি ফারুক-রশিদরা ইনজয় করেছিলেন।

তিনি বলেন, ১৯৯৬ সালের অক্টোবরে আওয়ামী লীগ সরকার ইমডেমনিটি অধ্যাদেশ বাতিল করার উদ্যোগ নেয়। পরে জাতীয় সংসদে বাতিল করা হয়। এ আইন ছিল কালো অধ্যায়।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আমরা ইমডেমনিটি আইন বাতিল করে, আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। আর এই আইনের শাসন প্রতিষ্ঠার রোড ম্যাপ তৈরি করেছেন শেখ হাসিনা। আমরা দেশে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছি।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যা শুধু বঙ্গবন্ধুকেই নয়, তারা দেশকেই হত্যা করতে চেয়েছিল। আর ইমডেমনিটি আইন তৈরি মানবাধিকার লঙ্ঘন করেছেন জিয়াউর রহমান। 

তিনি আরও বলেন, এ দেশে সবচেয় বড় মানবাধিকার লঙ্ঘন করেছেন জিয়াউর রহমান। কেন জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধে ইমডেমনিটি করেছেন, এটা বিএনপিকে জিজ্ঞাসা করতে হবে। তিনি হাজারো সেনা অফিসারকেও হত্যা করেছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। পরে কূটনীতিকরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। একইসঙ্গে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন। 

আলোচনা সভায় বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে দিতে বিদেশি কূটনীতিকদের সহায়তাও চান আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও আলোচকরা। 

আরও পড়ুন: ২২ আগস্ট সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এতে আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান।

আলোচনা সভায় সভাপতি ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমির। এতে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ড. শাম্মি আহমেদ।


একাত্তর/এসি

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফিরে আসার রায়ে জনআকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ...
প্রবীণদের কল্যাণে এবারের বাজেটে প্রথমবারের মতো সরকার রেলের ভাড়া মওকুফ ও মেট্রোরেলে ছাড়সহ বহুমুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর